রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২১ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে প্রায় ৩ হাজার ইমাম নেবে রামপুরার মোহাম্মদিয়া জামে মসজিদ জামিয়া ইমদাদিয়ার হিফজ বিভাগের প্রবীণ শিক্ষক হাফেজ রুহুল আমিনের ইন্তেকাল আদর্শ ইমামকে হতে হবে সমাজের আলোকবর্তিকা: শায়খ আহমাদুল্লাহ ‘গণভোটের রায় মেনে অবিলম্বে জুলাই সনদ কার্যকর করতে হবে’ দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির

‘শ্রমিকদের সুরক্ষা দিয়ে পণ্য পরিবহন সচল রাখতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খাদ্য ও পণ্য পরিবহন চেইন অব্যাহত রাখার লক্ষ্যে নৌ-কর্মকাণ্ড সচল রাখতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে জানিয়ে এক্ষেত্রে কার্গো ভেসেল মালিক এবং কন্টেইনার শিপ মালিকদের সহযোগিতা চেয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

আজ বুধবার করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে কার্গো ভেসেল ও কন্টেইনার শিপ মালিকদের সাথে বৈঠকে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।

তিনি বলেন, শ্রমিকদের জীবন হুমকির মুখে ফেলা যাবে না, তাদের যথাযথ সুরক্ষা দিয়ে কর্মকাণ্ড সচল রাখা হবে। কার্গো ভেসেলের মালিকরা শ্রমিকদের সুরক্ষার বিষয়টি দেখবে। আমরা মালিকদের বিষয়গুলো দেখবো। মালিকদের প্রণোদনার বিষয়টি সরকারকে অবহিত করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, সংকটে দেশের মানুষের সঙ্গে থাকা দেশপ্রেমিকের পরিচয়। কার্গো ভেসেল মালিক, কন্টেইনার শিপ মালিক ও নৌপুলিশের সহযোগিতায় অভ্যন্তরীণ নৌরুটে পণ্য পরিবহন অব্যাহত থাকবে।

‘জীবন থেমে থাকবে না। জীবন চলাচলের পদ্ধতির পরিবর্তন করতে হবে। গত এক মাসে আমাদের জীবন পরিচালনায় অনেক পরিবর্তন এসেছে। বর্তমান পরিস্থিতি উপলব্ধি করে চলতে হবে। শ্রমিকদের সুরক্ষা নিয়ে কার্যক্রম চালিয়ে যেতে হবে। শত প্রতিকূলতার মধ্যেও চলতে হবে।’

বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, কার্গো ভেসেল মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক নুরুল হক, সাংগঠনিক সম্পাদক জি এম সরওয়ার এবং কন্টেইনার জাহাজ মালিক সমিতির সহ-সভাপতি শেখ মাহফুজ হামিদ ও নৌপুলিশের ডিআইজি আতিকুর রহমান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ