বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চলছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ন্যাশনাল ওলামা সামিট বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ৩৪৭ বাংলাদেশি, শীর্ষ দশে যারা নারায়ণগঞ্জে রোলিং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি, শৃঙ্খলা ফেরার আশা ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার ইজতেমা উপলক্ষে খেলাফত মজলিসের সঙ্গে আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় তুরস্কে দুই বছরের কুরআন শিক্ষায় বৃত্তি পেলেন ৭ বাংলাদেশি নারী ইফার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণে জরুরি নির্দেশনা জামিআ দারুল উলূম মতিঝিলের সিনিয়র মুহাদ্দিস মাওলানা নজরুল ইসলামের ইন্তেকাল

রমজানে ইফতার, এশা ও তারাবি ঘরে পড়ার আহ্বান স্বাস্থ্য অধিদফতরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রমজানে ইফতার ঘরে করতে এবং এশা ও তারাবির নামাজ ঘরে পড়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

শুক্রবার দুপুরে করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সরাসরি অনলাইন ব্রিফিংয়ে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা তুলে ধরে এসব কাজের জন্য সবাইকে ঘরে থাকার আহ্বান জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, আসন্ন রমজান উপলক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয় সর্বোচ্চ ১২ জন এশা এবং তারাবির নামাজে অংশগ্রহণ করতে পারবেন। আশা করি আপনারা এ নির্দেশনা মেনে চলে নিজে সুস্থ থাকবেন এবং আপনার পরিবারকে সুস্থ রাখতে সাহায্য করবেন।

তিনি আরও বলেন, ইফতার মাহফিল বিষয়ক নির্দেশনা আছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের। ইফতার মাহফিলে কোনো রকম সামাজিক অনুষ্ঠানের আয়োজন করব না। সবাই নিজেদের ঘরে থেকে ইফতার, এশা ও তারাবির নামাজ আদায় করব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ