বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চলছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ন্যাশনাল ওলামা সামিট বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ৩৪৭ বাংলাদেশি, শীর্ষ দশে যারা নারায়ণগঞ্জে রোলিং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি, শৃঙ্খলা ফেরার আশা ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার ইজতেমা উপলক্ষে খেলাফত মজলিসের সঙ্গে আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় তুরস্কে দুই বছরের কুরআন শিক্ষায় বৃত্তি পেলেন ৭ বাংলাদেশি নারী ইফার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণে জরুরি নির্দেশনা জামিআ দারুল উলূম মতিঝিলের সিনিয়র মুহাদ্দিস মাওলানা নজরুল ইসলামের ইন্তেকাল

করোনায় মারা গেলেন ডিএসসিসি কর্মকর্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যুবরণ করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলাম। শনিবার জানা গেল তিনি ভাইরাসটিতে সংক্রমিত ছিলেন।

তথ্যটি নিশ্চিত করে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় গণমাধ্যমকে বলেন, গতকাল শুক্রবার হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন বর্জ্য ব্যবস্থাপনা উপদেষ্টা খন্দকার মিল্লাতুল ইসলাম। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সন্ধ্যার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

রাতেই তাকে বনানী কবরস্থানে দাফন করা হয় জানিয়ে তিনি বলেন, মৃত্যুর পরপরই তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছিল। আজ রিপোর্ট আসে। তিনি করোনায় পজেটিভ ছিলেন।

জানা যায়, সম্প্রতি খন্দকার মিল্লাতুল ইসলাম ডিএসসিসির উপ-প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা হিসেবে অবসরে যান। এরপরই ওই বিভাগের পরামর্শক হিসেবে যোগদান করেন।

তার মৃত্যুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শোকের ছায়া নেমে এসেছে। মৃতের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেছেন মেয়র সাঈদ খোকন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ