রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২১ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রামে অজ্ঞাত গাড়িচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু ‘জুলাই অভ্যুত্থান ব্যর্থ হলে বিএনপি নেতাকর্মীদের ফাঁসির কাষ্ঠে ঝুলতে হতো’ জমিয়তের খিলগাঁও থানা শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে প্রায় ৩ হাজার ইমাম নেবে রামপুরার মোহাম্মদিয়া জামে মসজিদ জামিয়া ইমদাদিয়ার হিফজ বিভাগের প্রবীণ শিক্ষক হাফেজ রুহুল আমিনের ইন্তেকাল আদর্শ ইমামকে হতে হবে সমাজের আলোকবর্তিকা: শায়খ আহমাদুল্লাহ ‘গণভোটের রায় মেনে অবিলম্বে জুলাই সনদ কার্যকর করতে হবে’ দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’

সীমিত পরিসরে কোর্ট খোলার সিদ্ধান্ত স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার কারণে প্রায় একমাস ধরে আদালত বন্ধ থাকায় আইনজীবীদের দাবি এবং বিচার প্রার্থীদের কথা চিন্তা করে সীমিত পরিসরে আদালত চালু রাখার যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল তা স্থগিত করা হয়েছে।

আজ শনিবার নতুন বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিমকোর্ট প্রশাসন আগের ওই আদেশ স্থগিতের কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে অধস্তন আদালতে সপ্তাহে দু’দিন জামিন শুনানি করার আদেশ অনির্দিষ্টকালের জন্য এবং আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে একটি করে বেঞ্চ চালু রাখার সিদ্ধান্ত আগামী ২৭ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখার কথা জানানো হয়েছে।

তবে এ বিষয়ে আগামীকাল রোববার সব বিচারপতির উপস্থিতিতে ফুলকোর্ট সভা ডাকা হয়েছে। এই সভা থেকেই পরবর্তী সিদ্ধান্ত আসতে পারে বলে সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ৫ মে পর্যন্ত ছুটি বৃদ্ধি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে কঠোর সামাজিক দূরুত্ব বজায় রেখে অতীব জরুরি বিষয়সমূহ শুনানির জন্য ছুটিকালীন সময়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান আপিল বিভাগের চেম্বার কোর্টে বসবেন।

তাছাড়া ছুটিকালীন সময়ে হাইকোর্ট বিভাগে বিচারপতি ওবায়দুল হাসান সকল অধিক ক্ষেত্রের অতি জরুরি বিষয়গুলো শুনানির জন্য হাইকোর্ট বিভাগের কার্যক্রম পরিচালনা করবেন। আদালত পরিচালনার কর্মপন্থা নির্ধারণ এবং কঠোরভাবে সামাজিক দূরত্ব অনুসরণের নিয়ম-কানুন এর বিষয়ে বিচারপতিগণ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন।

এছাড়া জেলা ও দায়রা জজ আদালত সপ্তাহে দুই দিন বসবেন বলে জানানো হয়। আজ আবার বিজ্ঞপ্তির মাধ্যমে আদালত খোলার বিষয়ে সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ