বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চলছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ন্যাশনাল ওলামা সামিট বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ৩৪৭ বাংলাদেশি, শীর্ষ দশে যারা নারায়ণগঞ্জে রোলিং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি, শৃঙ্খলা ফেরার আশা ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার ইজতেমা উপলক্ষে খেলাফত মজলিসের সঙ্গে আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় তুরস্কে দুই বছরের কুরআন শিক্ষায় বৃত্তি পেলেন ৭ বাংলাদেশি নারী ইফার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণে জরুরি নির্দেশনা জামিআ দারুল উলূম মতিঝিলের সিনিয়র মুহাদ্দিস মাওলানা নজরুল ইসলামের ইন্তেকাল

করোনায় আক্রান্ত হয়ে সিটি ব্যাংক কর্মকর্তার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন বেসরকারি সিটি ব্যাংকের মানবসম্পদ বিভাগে এফভিপি হিসেবে কর্মরত এক কর্মকর্তা।

রোববার সকালে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন তিনি মৃত্যুবরণ করেন।

বিষয়টি নিশ্চিত করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড-১৯ বিষয়ক টিমের ফোকাল পার্সন সহকারী অধ্যাপক ডা. মাহবুবুর রহমান বলেন, ৪০ বছর বয়সী ওই ব্যাংক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

এ বিষয়ে সিটি ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, মৃত্যুর সংবাদ পরিবারকে ফোন দিয়ে জানানো হয়েছে এবং তাদের ঘরে থাকতে বলা হয়েছে। পরে মৃতদেহ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে খিলগাঁও তালতলা কবরস্থানে দাফন করে হাসপাতাল কর্তৃপক্ষ।

তিনি বলেন, বেশ কয়েকদিন ধরেই জ্বর ও সর্দি-কাশিতে ভুগছিলেন ওই কর্মকর্তা। পরে চিকিৎসকের পরামর্শে দুই বার নমুনা পরীক্ষা করা হয়। কিন্তু প্রতিবারই ফলাফল নেগেটিভ আসে। তাই বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন।

শনিবার সকালের দিকে হঠাৎ করেই শারীরিক অবস্থার অবনতি ঘটে। তখন দ্রুত তাকে মুগদা মেডিকেলে নিয়ে গেলে তাকে ভর্তি রাখে হাসপাতাল কর্তৃপক্ষ। নতুন করে ফের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করলে তার করোনা পজেটিভ আসে। আজ সকালে সেখানেই তিনি মারা যান।

এদিকে ওই কর্মকর্তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছে সিটি ব্যাংক কর্তৃপক্ষ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ