বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চলছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ন্যাশনাল ওলামা সামিট বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ৩৪৭ বাংলাদেশি, শীর্ষ দশে যারা নারায়ণগঞ্জে রোলিং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি, শৃঙ্খলা ফেরার আশা ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার ইজতেমা উপলক্ষে খেলাফত মজলিসের সঙ্গে আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় তুরস্কে দুই বছরের কুরআন শিক্ষায় বৃত্তি পেলেন ৭ বাংলাদেশি নারী ইফার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণে জরুরি নির্দেশনা জামিআ দারুল উলূম মতিঝিলের সিনিয়র মুহাদ্দিস মাওলানা নজরুল ইসলামের ইন্তেকাল

‘করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আইজিপি ড. বেনজীর আহমেদ বলেছেন, করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসা দেয়ার সব আয়োজন রয়েছে। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালসহ পুলিশের অন্যান্য হাসপাতালেও করোনা সংক্রান্ত চিকিৎসা সুবিধা বাড়ানো হয়েছে। বিভাগীয় পর্যায়েও নেয়া হয়েছে সুচিকিৎসার ব্যবস্থা। করোনায় আক্রান্ত পুলিশের যেকোনও সদস্যের সুচিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে।

রোববার দুপুরে পুলিশ সদর দফতর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেবার বর্তমান ধারা অব্যাহত রাখতে পুলিশ কর্মকর্তাদের এসব কথা বলেন আইজিপি। তিনি বলেন, পুলিশ সদস্য ও তাদের পরিবারের পাশে বাংলাদেশ পুলিশ রয়েছে।’

সাধারণ মানুষের কল্যাণে পুলিশের সব সদস্যের ত্যাগ ও মানবিক কার্যক্রমের প্রশংসা করে ড. বেনজীর আহমেদ বলেন, ‘জনগণের কল্যাণে সেবার এ ধারা অব্যাহত রাখতে হবে। দেশের সাধারণ জনগণ ও গুণীজনদের যে অকুণ্ঠ ভালোবাসা ও প্রশংসা পুলিশ পাচ্ছে, তার প্রতি শ্রদ্ধা রেখে মানুষের কল্যাণে পুলিশ কাজ করে যাবে। এক্ষেত্রে কোনও ধরনের অনিয়ম, অপেশাদার আচরণ ও অসদুপায়কে বিন্দুমাত্র প্রশ্রয় দেয়া হবে না।’

পবিত্র রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কালোবাজারি ও মজুতদারি রোধে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়ে আইজিপি বলেন, ‘পণ্যবাহী ট্রাক বা বাহনগুলো পণ্য পৌঁছে দিয়ে ফেরার সময় যেন কোনও পর্যায়েই হয়রানির শিকার না হয়, সেটি নিশ্চিত করতে হবে।’

পাশাপাশি করোনার বিস্তার রোধে লকডাউন, সামাজিক দূরত্ব বজায় রাখা ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত করতে পুলিশের কার্যক্রমকে অব্যাহত রাখার নির্দেশ দেন তিনি।

দায়িত্ব পালনরত সব পুলিশ সদস্যের জন্য পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী সংগ্রহ করা হয়েছে এবং তা বিভিন্ন ইউনিটে পৌঁছে দেয়া হচ্ছে বলেও উল্লেখ করেন আইজিপি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ