বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চলছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ন্যাশনাল ওলামা সামিট বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ৩৪৭ বাংলাদেশি, শীর্ষ দশে যারা নারায়ণগঞ্জে রোলিং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি, শৃঙ্খলা ফেরার আশা ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার ইজতেমা উপলক্ষে খেলাফত মজলিসের সঙ্গে আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় তুরস্কে দুই বছরের কুরআন শিক্ষায় বৃত্তি পেলেন ৭ বাংলাদেশি নারী ইফার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণে জরুরি নির্দেশনা জামিআ দারুল উলূম মতিঝিলের সিনিয়র মুহাদ্দিস মাওলানা নজরুল ইসলামের ইন্তেকাল

দেশব্যাপী অসহায়দের মাঝে যুব মজলিসের জরুরি খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের কারণে লকডাউন পরিস্থিতিতে দেশের অসহায় পরিবারের জন্য ত্রিশ দিনের জরুরী খাদ্য সামগ্রী প্যাকেজ বিতরণ করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস। কেন্দ্রীয় সভাপতি মাওলানা মামুনুল হকের তত্ত্বাবধানে এ প্যাকেজের আওতায় ১৮ টি জেলার দেড় শতাধিক পরিবারে এক মাসের খাদ্য সামগ্রী সমতুল্য নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়াও যুব মজলিসের জেলা ও থানা শাখার মাধ্যমে নিকটবর্তী অসহায় পরিবারের মাঝে ত্রিশ দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকৃত জেলা সমূহের মধ্যে রয়েছে, কুষ্টিয়া, নরসিংদী, চট্টগ্রাম, নেত্রকোনা, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, ফেণী, খুলনা, লক্ষিপুর, ভোলা, বরিশাল, বাগেরহাট, নড়াইল, সুনামগঞ্জ, জয়পুর হাট, টাংগাইল, হবিগঞ্জ, মোমেনশাহী মানিকগঞ্জসহ আঠারোটি জেলা।

এ বিষয়ে সংগঠনটির কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা শরীফ হোসাইন জানান, এক মাসের জরুরি খাদ্য বিতরণ প্রকল্পের আওতায় কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিভাগের সার্বিক তত্বাবধানে এই কর্যক্রম ধারাবাহিক অব্যাহত থাকবে। দেশের নানা অঞ্চল থেকে কর্মী, মোবাইল ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেখান থেকেই ত্রাণ সহায়তার আবেদন এসেছে আমরা সাধ্যমতো পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।

দেশের এ দুর্যোগকালীন সময়ে যারা আমাদের ত্রাণ তহবিলে অনুদান দিয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতেও মানবতার জন্য আপনাদের এ অনুদান অব্যাহত থাকবে আমাদের বিশ্বাস।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ