রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২১ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নিজ বাড়ির সিঁড়ি থেকে পড়ে মাদ্রাসা পড়ুয়া শিশু শিক্ষার্থীর মৃত্যু চট্টগ্রামে অজ্ঞাত গাড়িচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু ‘জুলাই অভ্যুত্থান ব্যর্থ হলে বিএনপি নেতাকর্মীদের ফাঁসির কাষ্ঠে ঝুলতে হতো’ জমিয়তের খিলগাঁও থানা শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে প্রায় ৩ হাজার ইমাম নেবে রামপুরার মোহাম্মদিয়া জামে মসজিদ জামিয়া ইমদাদিয়ার হিফজ বিভাগের প্রবীণ শিক্ষক হাফেজ রুহুল আমিনের ইন্তেকাল আদর্শ ইমামকে হতে হবে সমাজের আলোকবর্তিকা: শায়খ আহমাদুল্লাহ ‘গণভোটের রায় মেনে অবিলম্বে জুলাই সনদ কার্যকর করতে হবে’ দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব

গাজীপুরে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের পূবাইলের সাতকোয়া এলাকায় র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' রবিউল ইসলাম রবু (৩২) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত রবিউল সিটি করপোরেশনের টঙ্গী এলাকার মানিক মিয়ার ছেলে।

রোববার দিবাগত রাতে গাজীপুরের পূবাইল থানার সাতপোয়া এলাকায় এ ঘটনা ঘটে। মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে ২টি বিদেশী পিস্তল, ১১ রাউন্ড গুলি ও ৩ হাজার ৮৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১ এর এএসপি কামরুজ্জামান জানান, রোববার দিবাগত রাত ১টার দিকে একদল মাদক ব্যবসায়ী পূবাইলের সাতকোয়া এলাকায় মাদক কেনা বেচার জন্য অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি দল সেখানে অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ীরা অভিযানের বিষয়টি টের পেয়ে র‌্যাব সদস্যদের ওপর গুলি ছুড়ে।

র‌্যাব সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে রবু গুলিবিদ্ধ হন এবং তার অপর সহযোগী ৫-৬জন মাদক ব্যবসায়ী পালিয়ে যান। সন্ত্রাসীদের গুলিতে আহত হন র‌্যাব সদস্য কামরুল ইসলাম। পরে ঘটনাস্থল থেকে রবুকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যান।

নিহত রবিউল ইসলাম রবুর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র আইনসহ বিভিন্ন অভিযোগে ১৪টি মামলা রয়েছে বলে জানা গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ