বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জবিতে ‘নূরুস সীরাহ্’ ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনী দারুল উলুম নদওয়াতুল উলামার মুহতামিমের জানাজায় লাখো মুসল্লি চলছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ন্যাশনাল ওলামা সামিট বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ৩৪৭ বাংলাদেশি, শীর্ষ দশে যারা নারায়ণগঞ্জে রোলিং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি, শৃঙ্খলা ফেরার আশা ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার ইজতেমা উপলক্ষে খেলাফত মজলিসের সঙ্গে আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় তুরস্কে দুই বছরের কুরআন শিক্ষায় বৃত্তি পেলেন ৭ বাংলাদেশি নারী

নিত্যপণ্যের দোকান খোলা রাখার সময় বাড়ল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার প্রাদুর্ভাব ঠেকাতে ঢাকার বিভিন্ন পাড়া-মহল্লায় অবস্থিত নিত্যপণ্যের দোকানগুলো সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছিল। এবার খোলা রাখার সময় আরও দুই ঘণ্টা বাড়ানো হলো।

আজ সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দেশব্যাপী চলমান সংকট মোকাবেলায় জনগণের স্বার্থে এ উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। এ কাজে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করা হচ্ছে। সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে নিত্যপণ্যের দোকানগুলো সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে। এই সময়ের মধ্যে ক্রেতারা প্রয়োজনীয় দ্রবাদি দোকান থেকে কিনতে পারবেন।

এ ছাড়া স্বীকৃত কাঁচাবাজার ও সুপারশপগুলো আগের মতো প্রতিদিন সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। তবে ওষুধের দোকান এবং জরুরি সার্ভিসগুলো এই নির্দেশনার বাইরে থাকবে।

এর আগে করোনার সংক্রমণ রোধে গত ২৬ মার্চ দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। সর্বশেষ ঘোষণায় সাধারণ ছুটি ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। পাশাপাশি বন্ধ রয়েছে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান ও গণপরিবহন ব্যবস্থা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ