বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নতুন কমিটি ঘোষণা ‘তেল-গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম বাড়ায় জনগণের নাভিশ্বাস’ ঝালকাঠিতে খতমে নবুয়ত সম্মেলন সফল করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শীলন বাংলাদেশ-এর ১২৩-তম সাহিত্য সভা শুক্রবার ‘ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ’ ‘১২ অক্টোবরের মধ্যে ওয়ার্ডভিত্তিক ডেঙ্গু সংক্রমণের হার জানা যাবে’ কাম্য কুরআনি বিধি ঢাবিতে নিকাব নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষিকা তাসনিম সিরাজকে বহিষ্কারের দাবি ছাত্র জমিয়তের ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

ভোক্তা অধিকারের উপ-পরিচালক করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে সংক্রমিত হলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আলোচিত কর্মকর্তা মনজুর মুহাম্মদ শাহরিয়ার। বুধবার রাতে তিনি নিজেই গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন।

মনজুর মুহাম্মদ শাহরিয়ার বলেন, গত সোমবার রাত থেকেই শরীরে সামান্য ব্যথা ছিল। মঙ্গলবার হালকা জ্বর-সর্দি দেখা দেয়। তাই বুধবার সকালে স্কয়ার হাসপাতালে গিয়ে করোনা টেস্ট করাই। বিকেলে হাসপাতাল থেকে ফোন দিয়ে জানানো হয় করোনা পজেটিভ এসেছে।

আপাতত হোম কোয়ারেন্টাইনে আছেন জানিয়ে তিনি বলেন, বৃহস্পতিবার সকালে অফিসিয়াল রিপোর্ট দিবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

উল্লেখ্য, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক হিসেবে কর্মরত মনজুর মুহাম্মদ শাহরিয়ার মাঠ পর্যায়ে বেশ আলোচিত মুখ। বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানকে জরিমানা করে দেশব্যাপী প্রশংসিত হন তিনি।

চলমান সাধারণ ছুটির মধ্যেও স্বাস্থ্যঝুঁকি নিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে প্রতিদিন মাঠে অভিযান চালাচ্ছিলেন।

ভেজালবিরােধী অভিযানে বিভিন্ন প্রতারক ও কারসাজিকারীকে জরিমানা করেছেন। ক্রেতা-বিক্রেতাদের মাস্ক, হ্যান্ডগ্লাভস ও হাতধোয়া এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করা ও সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়ে যাচ্ছিলেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ