বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নতুন কমিটি ঘোষণা ‘তেল-গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম বাড়ায় জনগণের নাভিশ্বাস’ ঝালকাঠিতে খতমে নবুয়ত সম্মেলন সফল করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শীলন বাংলাদেশ-এর ১২৩-তম সাহিত্য সভা শুক্রবার ‘ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ’ ‘১২ অক্টোবরের মধ্যে ওয়ার্ডভিত্তিক ডেঙ্গু সংক্রমণের হার জানা যাবে’ কাম্য কুরআনি বিধি ঢাবিতে নিকাব নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষিকা তাসনিম সিরাজকে বহিষ্কারের দাবি ছাত্র জমিয়তের ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

ঢাকা উত্তরের ৫ ওয়ার্ডে বিএনপির খাদ্য সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা কারণে কর্মহীন হয়ে পড়া রাজধানীর শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ এবং গরিব মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিএনপি।

গতকাল বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটির পাঁচটি ওয়ার্ডে গত নির্বাচনে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী ও স্থানীয় নেতারা এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।

উত্তর সিটির বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের সহযোগিতায় এসব ত্রাণ বিতরণ পরিচালিত হয়ে আসছে।

ঢাকা উত্তরের পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন, ১৫ নম্বর ওয়ার্ডে ভাষানটেক থানা বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া মাখন ও সাধারণ সম্পাদক মুহা. ইসমাইল হোসেন বকুল এবং ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অধ্যক্ষ লিয়াকত আলী, ১৭ নম্বর ওয়ার্ডে খিলক্ষেত থানা বিএনপির সভাপতি হাজী এস এম ফজলু ও সাংগঠনিক সম্পাদক সি এম আনোয়ার এবং ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী দেওয়ান নাজিম উদ্দিন নিজ নিজ এলাকায় খাবার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।

এ ছাড়া ঢাকা উত্তরের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাহফুজ হোসেন খান সুমন ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক তাদের এলাকায় অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ