বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্র-রাজনীতিতে উলামাদের উপেক্ষা করার পরিণতি ভালো হয় না: পীর সাহেব চরমোনাই দারুল আজহার মাদরাসায় ১২ শিক্ষার্থীর কোরআনের সবক প্রদান জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নতুন কমিটি ঘোষণা ‘তেল-গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম বাড়ায় জনগণের নাভিশ্বাস’ ঝালকাঠিতে খতমে নবুয়ত সম্মেলন সফল করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শীলন বাংলাদেশ-এর ১২৩-তম সাহিত্য সভা শুক্রবার ‘ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ’ ‘১২ অক্টোবরের মধ্যে ওয়ার্ডভিত্তিক ডেঙ্গু সংক্রমণের হার জানা যাবে’ কাম্য কুরআনি বিধি ঢাবিতে নিকাব নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষিকা তাসনিম সিরাজকে বহিষ্কারের দাবি ছাত্র জমিয়তের

আল্লামা পালনপুরীর ইন্তেকালে মুফতি রুহুল আমীনের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দারুল উলূম দেওবন্দ মাদরাসার শাইখুল হাদিস ও সদরুল মুদাররিসিন বিদগ্ধ আলেমেদ্বীন আল্লামা সাঈদ আহমদ পালনপুরীর ইন্তেকাল গভীর শোক প্রকাশ করেছেন খাদেমুল ইসলাম বাংলাদেশের আমির ও গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম মুফতি রুহুল আমীন।

সংগঠনের প্রেস সচিব মুফতি মোহাম্মদ তাসনীম স্বাক্ষরিত এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

শোক বার্তায় মুফতি রুহুল আমীন বলেন, আল্লামা সাঈদ আহমদ পালনপুরী ছিলেন হাদিস শাস্ত্রের বিদগ্ধ গবেষক আলেম। তিনি হাদিসের কঠিন ব্যাখ্যাগুলো সাবলীল ভাষায় সহজ করে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করতেন যাতে শিক্ষার্থীরা খুব সহজেই ওই বিষয়ে এলম হাসিল করতে পারতো।

মুফতি রুহুল আমীন বলেন, তিনি দারুল উলূম দেওবন্দের মতো বাংলাদেশের আলেম এবং শিক্ষার্থীদের মাঝে তার বেশ সুখ্যাতি ছিল। তাঁর ইন্তেকালে আমরা একজন হাদিস সাস্ত্রের বিচক্ষণ আলেম হারলাম। তার এ শূণ্যতা পূরণ হবার না।

বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বলেন আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করেন।

আল্লামা সাঈদ আহমদ পালনপুরীর ইন্তেকালে দেশের অন্যতম ঐতিহ্যবাহী গওহরডাঙ্গা মাদরাসায় কুরআন শরীফ খতম ও বিশেষ দোয়ার ব্যবস্থা করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ