সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

চলবে লঞ্চ, ট্রেনও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গণপরিবহন বন্ধ থাকায় প্রায় দুই মাস স্থবির হয়ে পড়েছিল দেশ। অবশেষে সীমিত আকারে তা চালু হবে বলে ঘোষণা দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

৩১ মে থেকে সাধারণ ছুটি আর বাড়ছে না, এই ঘোষণার সঙ্গে তিনি বলেন, ওইদিন থেকে সীমিত আকারে চলবে গণপরিবহন। গণপরিবহন বলতে বাসের পাশাপাশি নৌযান ও রেল যোগাযোগের কথাও বলা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর প্রধান সমন্বয় কর্মকর্তা মো. সেলিম শেখ বলেন, ৩১ মে থেকে দেশের প্রত্যেকটি রুটে লঞ্চও চলবে। তবে সেক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করা হবে। কতজন যাত্রী নিয়ে নৌযানগুলো কীভাবে চলবে, শিগগিরই তার একটা নির্দেশনা পাঠিয়ে দেওয়া হবে লঞ্চগুলোর কাছে।

দেশে মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে প্রথমবারের মতো গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর সাত দফা বাড়ানো এই ছুটি। সর্বশেষ ঘোষণায় এই ছুটি বর্ধিত করা হয় ৩০ মে পর্যন্ত। ঘোষণা অনুযায়ী, আর বাড়ানো হচ্ছে না সাধারণ ছুটি, ৩১ মে থেকে সবকিছু খুলে দেওয়া হচ্ছে।

-এটি