সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

করোনা রোধে মসজিদের মাইকে সচেতনতা বৃদ্ধির আহ্বান ধর্মমন্ত্রণালয়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্মমন্ত্রণালয় থেকে জারি করা একটি প্রজ্ঞাপন গণমাধ্যমে পাঠানো হয়েছে। এতে লেখা আছে-

মহামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধে সচেতনাতা সৃষ্টির লক্ষ্যে মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয় থেকে নিয়মিতভাবে মাইকে প্রচার প্রসঙ্গে।

এতদ্বারা দেশের সকল মসজিদের, খতিব, ইমাম, পরিচালনা কমিটির সদস্য এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ধর্মীয় নেতৃবৃন্দ, পরিচালনা কমিটির সদস্যদের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, দেশের সর্বত্র মহামারি করোনা ভাইরাস সংক্রমণ বিস্তার অব্যাহত রয়েছে। এই মহামারি সংক্রমন বিস্তার রোধে সরকার এবং সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠন ও প্রতিষ্ঠান, ইতোমধ্যে বিভিন্ন ধরনের প্রচারণা ও সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে।

দেশের সকল মসজিদ থেকে প্রতিদিন ও জুমা’র খুতবার সময় মসজিদের মাইকে এবং অনুরুপভাবে অন্যান্য ধর্মীয় উপাসনালয় থেকে করোনা ভাইরাস সংক্রমন রোধে করণীয় সর্ম্পকে প্রচার করা হলে সাধারণ জনগণ এ বিষয়ে উদ্বুদ্ধ হয়ে আরো সচেতন হবে।

২। বর্ণিত অবস্থায় দেশের সকল মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের মাইক থেকে নিয়মিতভাবে করোনা ভাইরাস সংক্রমন রোধে নিম্নবর্ণিত ঘোষণাসমূহ আবশ্যিকভাবে প্রচারের জন্য স্থানীয় প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট মসজিদ ও উপাসনালয়ের পরিচালনা কমিটিকে অনুরোধ করা হলো।

ঘোষণাসমূহ: আতঙ্কিত না হয়ে মহান আল্লাহর উপর ভরসা রাখুন এবং করোনা মহামারি থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া করুন। অনুরুপভাবে অন্যান্য ধর্মের অনুসারীগণও মহামারি থেকে রক্ষা পাওয়ার জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করুন।

কিছুক্ষণ পর পর সাবান ও পানি দিয়ে ২০ সেকেন্ড যাবৎ দুই হাত ভালভাবে পরিষ্কার করুন; ঘরের বাহিরে গেলে অবশ্যই মাস্ক পরুন এবং চলাফেরা ও সকল কাজে সামাজিক দুরত্ব দুরত্ব বজায় রাখুন; অপরিষ্কার হাতে নাক, মুখ ও চোখ স্পর্শ করবেন না এবং যেখানে সেখানে কফ, থুতু ও ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন; হাচিঁ- কাশির সময় টিস্যূ অথবা কাপড় ব্যবহার করুন বা বাহুর ভাজে নাক-মুখ ঢেকে রাখুন; ঘরে থাকুন এবং একান্ত জরুরি প্রয়োজনে ঘরের বাহিরে যà§