রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

সামীম মোহাম্মদ আফজালের মৃত্যুতে ইসলামিক ফাউন্ডেশনের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

সামীম মোহাম্মদ আফজালের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ।

গতকাল বৃহস্প‌তিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন সামীম। তার বয়স হয়ে‌ছিল ৬৫ বছর। তি‌নি দীর্ঘ‌দিন দূরারোগ‌্য ব‌্যাধি ক‌্যানসারে ভুগ‌ছিলেন। তি‌নি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ‌্য গুণগ্রা‌হী রেখে গেছেন।

তিনি জানুয়ারি ২০০৯ থেকে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত ইসলামিক ফাউেন্ডশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এরআগে দীর্ঘ ২৫ বছর জেলা ও দায়রা জজসহ বিচার বিভাগীয় বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছিলেন সামীম মোহাম্মদ আফজাল।

-এএ