রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

১৩ ঘণ্টা পর উদ্ধার সুমন: ‘নিঃশ্বাস আল্লাহ দিসে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বুড়িগঙ্গায় লঞ্চডুবির ১৩ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে সুমন ব্যাপারীকে। এ নিয়ে কৌতুহলের শেষ নেই। যেখানে মানুষের পক্ষে এক থেকে দেড় মিনিটের বেশি পানির নিচে থাকা সম্ভব নয়, সেখানে সুমন ছিলেন ১৩ ঘন্টা।

আজ দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সুমন ব্যাপারী বলেন, পানির নিচে নিঃশ্বাস আল্লাহ দিসে, আমি কিছু জানি না।

গতকাল রাতে সুমন ব্যাপারীকে উদ্ধার করে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে তেমন কোনো সমস্যা নেই। সাধারণ কিছু পরীক্ষা-নিরীক্ষা করেই হয়তো তাকে ছেড়ে দেওয়া হবে।

ডুবন্ত থাকা ১৩ ঘণ্টার বর্ণনা দিতে গিয়ে সুমন ব্যাপারী বলেন, লঞ্চের মধ্যে আমি ঘুমিয়ে ছিলাম। ধাক্কা খাওয়ার সঙ্গে সঙ্গে জেগে উঠি, কিন্তু মুহূর্তেই ডুবে যাওয়ার কারণে বের হতে পারিনি। তারপর কীসের মধ্যে ছিলাম, কীভাবে ছিলাম তা বলতে পারবো না। তবে একটা রড ধরে দাঁড়িয়ে ছিলাম, এটুকু মনে আছে।

তিনি আরো বলেন, আমার কাছে মনে হয়েছে ১০ মিনিট ভেতরে ছিলাম। পরে জানলাম সময়টা ১৩ ঘণ্টা। কীভাবে এই সময় পার করেছি তা আল্লাহই ভালো জানে। বের হওয়ার সময়ও কিচ্ছু বুঝি নাই, আল্লাহই তার কুদরতে আমাকে বের করে এনেছেন। তার কাছে কোটি কোটি শুকরিয়া।

কীভাবে নিঃশ্বাস নিয়েছেন- এমন প্রশ্নে সুমন ব্যাপারী বলেন, নিঃশ্বাস আল্লাহ দিসে। আমি কিছু বলতে পারবো না। এর ব্যাখ্যা আমার পক্ষে করা সম্ভব নয়। পুরো ঘটনাটাই আমার কাছে অলৌকিক মনে হচ্ছে।

-এটি