রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

বাজেটে মানুষকে অসৎ করার প্ররোচনা: বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জনগণের জন্য কল্যাণকর কিছু নেই অভিযোগ করে ২০২০-২১ অর্থবছরের বাজেটকে প্রত্যাখ্যান করেছে বিএনপি।

আজ বৃহস্পতিবার (০২ জুলাই) সকালে উত্তরার বাসা থেকে অনলাইন প্রেস কনফারেন্সে বাজেট প্রত্যাখ্যানের ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল বুধবার (০১ জুলাই) বিএনপির সংসদ সদস্যরা বাজেট প্রত্যাখ্যান করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাজেটে মানুষকে অসৎ হওয়ার প্ররোচনা দেয়া হয়েছে। তিনি আরো বলেন, বাজেটে সরকারের সুবিধাভোগীদের কালো টাকা সাদা করে বিদেশে পাচারের সুযোগ তৈরি করা হয়েছে।

স্বাস্থ্যখাতের বরাদ্দ দেখে জাতি হতাশ হয়েছে বলেও মন্তব্য করেন ফখরুল।

এছাড়া করোনা ভাইরাসের নমুনা টেষ্টের ফি নির্ধারণ করে সরকার করোনা পরীক্ষাকে নিরুৎসাহিত করার চক্রান্ত করেছে বলেও অভিযোগ করেন বিএনপির মহাসচিব।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত ৩০ জুন জাতীয় সংসদে ২০২০-২০২১ অর্থবছরের জন্য ৫ লক্ষ ৬৮ হাজার কোটি টাকার যে বাজেট পাস হয়েছে, সেটা অপরিণামদর্শী ও বাস্তবতাবিবর্জিত গতানুগতিক বাজেট। যাকে অর্থনীতিবিদরা স্বপ্নবিলাস বলে আখ্যায়িত করেছেন। জনগণের কাছে ন্যুনতম জবাবদিহিতাহীন, আমলাচালিত, ক্রোনি ক্যাপিটালিস্ট সরকারের কাছে এমন বাজেটই প্রত্যাশিত। এই বাজেট আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।

তিনি বলেন, করোনার কারণে সংক্ষিপ্ত করার খোঁড়া যুক্তি দেখিয়ে এবারের বাজেট বরাদ্দ নিয়ে প্রত্যাশিত দীর্ঘ আলোচনা ও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের কোনো সুযোগ দেয়া হয়নি। মাত্র একদিন (২৩ জুন) বাজেটের সাধারণ আলোচনা করা হয়েছে যা অকল্পনীয়। অথচ ভার্চুয়াল অধিবেশন চালিয়ে হলেও বাজেট আলোচনা দীর্ঘায়িত করে আলোচনার সুযোগ সৃষ্টি করা যেত। বাজেটের সমালোচনা এড়াতেই তড়িঘড়ি করে বাজেট পাশ করেছে সরকার।

সরকার বাংলাদেশকে একটি লুটেরা আমলাতান্ত্রিক পুঁজিবাদী রাষ্ট্রে পরিণত করতে চলছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, লুটপাটকারী, ধনিক শ্রেণী ও আমলাতন্ত্র-নির্ভর অর্থনৈতিক দর্শনের আলোকে প্রস্তুত হয়েছে এবারের বাজেট। অর্থনীতিবিদরা নানাভাবে সরকারকে পথ দেখাতে চেষ্টা করেছেন। বিএনপি করোনা সংকট মোকাবিলায় যেমন ৮৭ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ প্রস্তাবনা দিয়েছিল, একইভাবে এবারের বাজেট কেমন হওয়া উচিৎ সে বিষয়ে গত ৯ জুন সুনির্দিষ্ট পুনরুদ্ধার পরিকল্পনা সমৃদ্ধ তিন বছরের একটি মধ্য মেয়াদী বাজেটের রূপরেখা à