রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

ডিজিটাল আইনের অপপ্রয়োগ সুশাসন-বাক স্বাধীনতার জন্য হুমকি: নেজামে ইসলাম পার্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডিজিটাল আইনের অপপ্রয়োগ সুশাসন ও বাক স্বাধীনতার জন্য হুমকি। সরকার সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের নিয়ন্ত্রণে এই আইনের অপব্যবহার করছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা সারওয়ার কামাল আজিজী।

আজ শুক্রবার বিকেলে সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদের এক ভার্চুয়াল কনফারেন্সে তিনি এ মন্তব্য করেন।

সভাপতির বক্তব্যে তিনি ডিজিটাল আইনের এই অপপ্রয়োগ বন্ধ করে সাংবাদিক ও সংবাদ সংস্থা সমূহের স্বাধীনতা সমুন্নত রাখার জোর দাবি জানান।

এসময় নেতৃবৃন্দ বলেন, সভ্য স্বাধীন রাষ্ট্রে এধরনের কালো আইন চলতে পারে না। আমরা লক্ষ করছি এই কালো আইনের মাধ্যমে যাদেরকে হয়রানি করা হচ্ছে তার ২৫ ভাগই সাংবাদিক। গত ছয় মাসে ৫২ জন গ্রেফতার কৃত করা হয়েছে তার মধ্যে ১২ জনই সাংবাদিক। এভাবে চলতে থাকলে নিরপেক্ষতা, জবাবদিহিতা ও সাহসী সাংবাদিকতার পথ বিপন্ন হবে। সুশাসন ও মানবিক হুমকির মুখে পড়বে।

নেতৃবৃন্দ দেশের সকলকে এই আইনের অপপ্রয়োগ বন্ধ ও আইন বাতিলের দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানান। অপর এক আলোচনায় দেশের বন্যাকবলিত দুঃস্থ অসহায় দরিদ্র জনগোষ্ঠীর সাহায্য সহযোগিতায় সকলকে ঝাপিয়ে পড়ার আহ্বান জানানো হয়।

সংগঠনের মহাসচিব মাওলানা মুসা বিন ইযহারের সঞ্চালনায় ভার্চুয়াল কনফারেন্সটি অনুষ্ঠিত হয়। এতে তাতে আরও সংযুক্ত ছিলেন- সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, রহমান মাহমুদী, যুগ্ম মহাসচিব মাওলানা মঞ্জুরুল কাদের চৌধুরী, সংগঠন সচিব মাওলানা হাফেজ আবু তাহের খান, অর্থ সচিব আলহাজ সৈয়দ এ কে এম কামরুল বারী, সহকারি অর্থ সচিব জনাব আনোয়ারুল কবীর, দফতর সচিব মুফতী দীনে আলম হারুনী, যুব বিষয়ক সচিব অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী, সংস্কৃতি বিষয়ক সচিব মাওলানা হাফেজ আজিজুল হক।

সাহিত্য বিষয়ক সচিব মুফতি শরিফুর রহমান, ছাত্র বিষয়ক সচিব মাওলানা আবদুল্লাহ আল মাসউদ খান, আইন বিষয়ক সচিব এডভোকেট জুবায়ের আহমদ ফরিদ, সহকারি দফতর সচিব মাওলানা জহিরুল ইসলাম, নির্বাহী সদস্য মাওলানা মুসাদ্দিকুল মাওলা, মাওলানা কামরুল ইসলাম ফরিদপুরী, মাওলানা মাহমুদ হাসান সিরাজী, ইসলামী ছাত্রসমাজের সভাপতি আতিকুর রহমান সিদ্দিকী এবং মহাসচিব ইহতেশামুল হক সাখী।

-এএ