রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু জম্মু-কাশ্মীরে মুসলিম ছাত্রীকে ক্যাম্পাসে বোরকা পরতে বাধা

ভূতুড়ে বিল: ডিপিডিসির চার কর্মকর্তা বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিদ্যুতের ভূতুড়ে বিলের ঘটনায় ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি-ডিপিডিসির এক নির্বাহী প্রকৌশলীসহ চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ৩৬ জন প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ডিপিডিসি। দশ কর্ম দিবসের মধ্যে তাঁদের জবাব দিতে বলা হয়েছে।

ডিপিডিসি’র নির্বাহী পরিচালক (অপারেশন) হারুন-অর-রশিদ জানান, ভুতুড়ে বিদ্যুৎ বিলের ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশে এসব শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়াও ডিপিডিসি’র কাস্টমার সাপোর্ট সার্ভিস প্রতিষ্ঠানের ১৩ মিটার রিডার ও একজন সুপারভাইজারসহ ১৪ জনের নিয়োগ বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত দুই মাস ধরে অতিরিক্ত বিলের অভিযোগ আসছিল বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর বিরদ্ধে। এ কারণে গত ২৫ জুন দুটি তদন্ত কমিটি গঠন করে বিদ্যুৎ বিভাগ। সাত দিন সময় দিয়ে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

গত বৃহস্পতিবার (২ জুলাই) সেই সাত দিনের মেয়াদ শেষ হয়। এর মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ আসে ডিপিডিসি’র বিরুদ্ধে। অভিযোগ তদন্তে সংস্থাটির নির্বাহী পরিচালককে (আইসিটি) প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। শুক্রবার (৩ জুলাই) রাতে এই কমিটি তাদের প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয় ডিপিডিসি কর্তৃপক্ষ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ