রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু জম্মু-কাশ্মীরে মুসলিম ছাত্রীকে ক্যাম্পাসে বোরকা পরতে বাধা

এবার করোনায় আক্রান্ত মাশরাফির স্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার মাশরাফির স্ত্রী সুমনা হক সুমিও করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার রাতে মাশরাফির পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করে জানায়, বর্তমানে ঢাকার বাসায় থেকে সুমনা হক সুমি চিকিৎসা নিচ্ছেন। সুমির শারীরিক অবস্থা ভালো।

এর আগে নড়াইল-২ আসনের সংসদ সদস্য (এমপি) ও নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তুজা করোনায় আক্রান্ত হন। গত ২০ জুন চিকিৎসকরা জানান, মাশরাফির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ঘরে বসে করোনা ভাইরাস থেকে মুক্ত হওয়ার জন্য ঢাকার নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি।

মাশরাফি করোনা আক্রান্ত হওয়ার দুই দিন পর তার একমাত্র ছোট ভাই মুরসালিন বিন মর্তুজা (সিজার) করোনায় আক্রান্ত হন। চিকিৎসকের পরামর্শে ঢাকার বাসায় আইসোলেশনে রয়েছেন মাশরাফি, ছোট ভাই সিজার এবং স্ত্রী সুমি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ