রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু জম্মু-কাশ্মীরে মুসলিম ছাত্রীকে ক্যাম্পাসে বোরকা পরতে বাধা

করোনার নমুনা সংগ্রহে অভিন্ন ফরম ব্যবহারের নির্দেশনা স্বাস্থ্য অধিদফতরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সন্দেহভাজন করোনা রোগীদের পরীক্ষার নমুনা সংগ্রহের ক্ষেত্রে স্বাস্থ্য অধিদফতরের তৈরি অভিন্ন ফরম ব্যবহারের নির্দেশনা প্রদান করেছে স্বাস্থ্য অধিদফতর।

সোমবার অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।

চিঠিতে বলা হয়, এখন থেকে সরকারি-বেসরকারি পর্যায়ে পরিচালিত করোনা ল্যাবরেটরিতে স্বাস্থ্য অধিদফতরের তথ্যব্যবস্থাপনা, গণযোগাযোগ ও কমিউনিটি মোবিলাইজেশন কমিটির পরামর্শে তৈরিকৃত নমুনা ফরম ব্যবহার করতে হবে।

স্বাস্থ্য অধিদফতরের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানান, কোভিড-১৯ এর নমুনা সংগ্রহের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ফরম ব্যবহার করায় নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে। কোথাও কোথাও সরকারি আরটি-পিসিআর ল্যাবরেটরির নামে ফরম ছাপিয়ে ওই ল্যাবরেটরিতে পরীক্ষা না করিয়ে ভুয়া রিপোর্টও প্রদান করার অভিযোগ পাওয়া যাচ্ছে।

গতকাল রাজধানীর রিজেন্ট হাসপাতালে অভিযান পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। রোগীদের কাছ থেকে করোনার নমুনা নিয়ে সেগুলো টেস্ট না করেই মনগড়া রিপোর্ট দিত রিজেন্ট হাসপাতাল অভিযানে এমন প্রমাণ পায় র‌্যাব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ