রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু জম্মু-কাশ্মীরে মুসলিম ছাত্রীকে ক্যাম্পাসে বোরকা পরতে বাধা

উত্তর মেসিডোনিয়ায় ট্রাক থেকে ১৪৪ বাংলাদেশি উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান অঞ্চলের দেশ উত্তর মেসিডোনিয়া সীমান্তে একটি ট্রাক থেকে ১৪৪ বাংলাদেশিসহ ২১১ জন অভিবাসীকে উদ্ধার করেছে। এর মধ্যে ৬৩টি শিশুও রয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, তারা দেশটির দক্ষিণ গ্রিস সীমান্তে আঞ্চলিক সড়কে নিয়মিত টহলের সময় একটি ট্রাকে তাদের সন্ধান পায়। খবর আল জাজিরার।

দেশটির পুলিশ মঙ্গলবার জানিয়েছে, সীমান্তে কাজ করা পুলিশের ওই সদস্যরা সোমবার মধ্যরাতে গেভজেলিজা শহরের কাছে ট্রাকটি থামালে এর মাঝে অভিবাসীদের দেখতে পায়। এদের মধ্যে ৬৭ জন পাকিস্তানিও রয়েছেন।

পুলিশ ট্রাকটির চালককে গ্রেফতার করেছে। তিনি একজন মেসিডোনিয়ান। উদ্ধার হওয়া অভিবাসীদের আটক দেখিয়েছে পুলিশ এবং তাদেরকে গেভজেলিজার একটি ট্রানজিট শেল্টার কেন্দ্রে রেখেছে।

এ বছরের শুরুর দিকে করোনা ভাইরাসের কারণে গ্রিস সীমান্ত বন্ধ করে দিয়েছে উত্তর মেসিডোনিয়া। কিন্তু মানবপাচারকারীরা এখনো সেখানে তৎপর রয়েছে। পাচারকারীরা তুরস্ক থেকে গ্রিসের মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে মানুষদের পাচার করে থাকে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ