রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭


কক্সবাজারে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মাদক কারবারী মিজান নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি দেশীয় বন্দুক এবং এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ।

আজ সোমবার ভোররাতে কক্সবাজার শহরের খুরুশকুল ব্রীজ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মিজান কক্সবাজার পৌরসভার টেকপাড়ার বাসিন্দা গোলাম মওলার পুত্র।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোহাম্মদ শাহজাহান কবির বলেছেন, গত ৮ ফেব্রুয়ারি শহরে মাঝেরঘাট এলাকা থেকে ইয়াবা লুটের ঘটনায় জড়িত ছিল মিজান। ওই ঘটনার পর থেকে সে পলাতক ছিল। গত ১৭ জুলাই বেনাপোল ইমেগ্রেশন পুলিশের হাতে আটক হয়েছিল মিজান।

আটক মিজানকে কক্সবাজারে আনার পর মিজানের স্বীকারোক্তি মতে ইয়াবা উদ্ধারে গেলে পূর্ব থেকে ওৎপেতে থাকা মিজানের সহযোগীদের সাথে বন্দুকযুদ্ধ হয়। এতে মিজান নিহত হয়। ময়না তদন্তের জন্য মিজানের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ