সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কর্ণাটকে ১৯৮ মুসলিম ভোটারের নাম বাদ দিলেন বিজেপি নেতা! মসজিদে নববীতে জুতার র‌্যাক চেনা আরও সহজ হলো ৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’

আশরাফ মাহদীর সন্ধান চেয়ে শীর্ষ আলেমদের বিবৃতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ঐক্যজোটের সাবেক চেয়ারম্যান মুফতী ফজলুল আমিনী রহ. এর দৌহিত্র তরুণ আলেম মাওলানা আশরাফ মাহদীর সন্ধান চেয়ে বিবৃতি দিয়েছেন দেশের শীর্ষ আলেম-উলামারা।

আজ (৮ আগস্ট) শনিবার এক বিবৃতিতে শীর্ষ উলামায়ে কেরামগণ বলেন, ‘দেশের সর্বজনস্বীকৃত আধ্যাত্মিক জগতের রাহবার হযরত হাফেজ্জী হুজুর রহ. এর পরিবারের সুযোগ্য সদস্য মুফতী আমিনী রহ. এর দৌহিত্র মাওলানা আশরাফ মাহদীকে গত ৬ আগস্ট বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকা লালবাগ কিল্লার মোড় এলাকা থেকে বাসায় যাওয়ার পথে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে একদল অজ্ঞাত ব্যক্তি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর তার কোন সন্ধান পাওয়া যায়নি। এই ন্যাক্কারজনক ঘটনায় দেশের শীর্ষ ওলামা নেতৃবৃন্দ, ছাত্র জনতা ও সচেতন দেশবাসী গভীরভাবে উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন।’

নেতৃবৃন্দ আরও বলেন, দেশের প্রতিটি নাগরিকের জান-মাল ও আব্রু-ইজ্জতের হেফাজত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। অত্যন্ত দু:খ ও পরিতাপের বিষয় যে, আজ দু’দিন গত হতে চলছে, আশরাফ মাহদী অপহরণের ঘটনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ-বিদেশে জানাজানির হওয়ায় ব্যাপক উদ্বেগ ও হতাশা সত্ত্বেও সরকার বা আইনশৃঙ্খলা বাহিনীর কোন সংস্থার পক্ষ থেকে এ পর্যন্ত কোন তৎপরতা জাতি দেখতে পায়নি। আশরাফ মাহদীর কিছু হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনভাবেই দায়িত্বহীনতার দায় এড়াতে পারবেন না। ইতিপূর্বেও বিশ্ববিখ্যাত আল-আজহার ইউনিভার্সিটির এই মেধাবী ছাত্রকে মিশর যাওয়াকালে একটি মহল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়িয়ে দুবাই থেকে দেশে এনে গ্রেফতার ও হয়রানির চেষ্টা করেছে।

বিবৃতিদাতা আলেমগণ হলেন- আল্লামা নূর হোসাইন কাসেমী, আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, আল্লামা নূরুল ইসলাম, আল্লামা উবায়দুল্লাহ ফারুক, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী (পীর সাহেব দেওনা), আল্লামা আব্দুর রব ইউসুফী, মাওলানা মাহফজুল হক, মাওলানা জুনায়েদ আল-হাবীব, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা মামুনুল হক, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা মুতিউর রহমান কাসেমী, মাওলানা নাছির উদ্দীন মুনির, মাওলানা ছানাউল্লাহ মাহমূদী, মাওলানা মীর ইদরিস, মাওলানা জসীম উদ্দীন (মাহদীর পিতা), মুফতি আব্দুর রহীম, মাওলানা জাকারিয়া নোমান ফয়জী প্রমুখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ