সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কর্ণাটকে ১৯৮ মুসলিম ভোটারের নাম বাদ দিলেন বিজেপি নেতা! মসজিদে নববীতে জুতার র‌্যাক চেনা আরও সহজ হলো ৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’

ময়মনসিংহে বাস চাপায় নিহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন(বাপ্পি)>
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে বাস চাপায় ৭জন নিহত হয়েছেন। জেলার মুক্তাগাছা উপজেলায় আজ বিকাল সোয়া ৪টার দিকে মানকোন বোর্ডঘর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছে একই পরিবারের পাঁচজন।

জানা যায়, বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী ‘রাজিব পরিবহন’ সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোতে থাকা ৪জন যাত্রী নিহত হোন। এবং আহত হোন আরও ৩জন।পরে আহত তিনজনকে হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- টাঙ্গাইলের মধুপুরের নয়াপাড়া গ্রামের নুরুল ইসলাম (৩৮), তার স্ত্রী তাসলিমা (২৮), মেয়ে লিজা (১২), মুক্তাগাছা উপজেলার মলাজানিয়া বাড়ির নজরুল ইসলাম (৩৫) ও একই উপজেলার চেচুয়া এলাকার আলাদুল (৩৮)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার। নিহতদের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। বাসের চালককে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ