সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কর্ণাটকে ১৯৮ মুসলিম ভোটারের নাম বাদ দিলেন বিজেপি নেতা! মসজিদে নববীতে জুতার র‌্যাক চেনা আরও সহজ হলো ৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’

অধস্তন আদালতে করোনায় মৃত্যু ০.৫৭ শতাংশ, সুস্থ ৬৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অধস্তন আদালতে করোনাভাইরাস শনাক্তের বিবেচনায় সুস্থতার হার ৬৬ শতাংশ এবং মৃত্যুর হার শূন্য দশমিক ৫৭ শতাংশ যা জাতীয় সুস্থতার হারের চেয়ে যথাক্রমে সাড়ে ৮ শতাংশ বেশি এবং জাতীয় মৃত্যুর হারের চেয়ে শূন্য দশমিক ৭৫ শতাংশ কম।

স্বাস্থ্য অধিদপ্তরের শনিবারের স্বাস্থ্য বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনা শনাক্তের বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪৭ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ কর্তৃক পরিচালিত করোনা মনিটরিং ডেস্ক এর গতকাল পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী অধস্তন আদালতে করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ৩৫০ জন। এঁদের মধ্যে বিচারক ৭৩ জন ও কর্মচারী ২৭৭ জন।

অন্যদিকে করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ থেকে সম্পূর্ণ সুস্থ হয়েছেন ২৩১ জন। এঁদের মধ্যে ৪৬ জন বিচারক এবং ১৮৫ জন কর্মচারী।

বর্তমানে ২৭ জন বিচারক অসুস্থ রয়েছেন। তাঁদের মধ্যে ২৫ জন নিজ বাসায় এবং ২ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কর্মচারী অসুস্থ রয়েছেন ১০২ জন।

আক্রান্তদের মধ্যে ২ জন মৃত্যুবরণ করেছেন, যাদের মধ্যে ১ জন বিচারক ও ১ জন কর্মচারী। অধস্তন আদালতে সুস্থতার ও মৃত্যুর হার উভয় ক্ষেত্রে বিচারকদের চেয়ে কর্মচারীরা ভালো অবস্থানে রয়েছেন। আইন ও বিচার বিভাগের মনিটরিং ডেস্কের গতকালের তথ্য- উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যায় করোনা শনাক্ত বিবেচনায় বিচারকদের সুস্থতার হার ৬৩ শতাংশ এবং কর্মচারীদের সুস্থতার হার ৬৬ দশমিক ৭৮ শতাংশ।

অন্যদিকে করোনা শনাক্ত বিবেচনায় বিচারকদের মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ। সেখানে কর্মচারীদের মৃত্যুর হার শূন্য দশমিক ৩৬ শতাংশ।

মনিটরিং ডেস্কের প্রধান সমন্বয়ক ড. শেখ গোলাম মাহবুব জানিয়েছেন, আইনমন্ত্রী আনিসুল হক এবং আইন সচিব মো. গোলাম সারওয়ার মনিটরিং ডেস্কের রিপোর্ট প্রতিদিন পর্যবেক্ষণ করছেন এবং আক্রান্তদের চিকিৎসার খোঁজ-খবর রাখছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ