মুহাম্মদ ইশরাক
মা বাবা, আমাদের অস্তিত্বের প্রতীক। অসহনীয় কষ্ট-ক্লেশ সহ্য করে তারা আমাদের জীবনকে করে তোলেন প্রাণবন্ত। তাদের ত্যাগ ও আত্মত্যাগের ভিত্তিপ্রস্তরেই নির্মিত হয় আমাদের সকল সুখ ও সমৃদ্ধির গল্প। জন্মের সময় মা'কে ভোগ করতে হয় অবর্ণনীয় কষ্ট ও বেদনা।
'তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে।' (সূরা লোকমান:১৪)
হযরত ইয়াহিয়া (আ.) সম্পর্কে বর্ণিত হয়েছে, সে মায়ের অনুগত এবং উদ্ধত ও নাফরমান নয়।'(সূরা মারয়াম:১৪)
হযরত ঈসা (আ.) সম্পর্কে বর্ণিত হয়েছে, এবং (আমাকে আদেশ দেয়া হয়েছে) জননীর অনুগত থাকতে এবং আমাকে তিনি উদ্ধত ও হতভাগ্য করেননি।'(সূরা মারয়াম:,৩২)
কোরআন হাদিস ও সাহাবিদের (রা.) আমল পরোক্ষ করলে এ বিষয়টিই প্রতীয়মান,পিতামাতার খেদমত ও তাদের সেবা- শুশ্রূষা মুসলমানদের জন্য অপরিহার্য বিষয়। তাই আসুন,জেনে নিই আমরা কোরআন হাদিসের আলোকে কীভাবে এই খেদমত আঞ্জাম দিব, ১. তাদের কথা মেনে চলবো।তাদের কোন কথা অমান্য করবো না। আবুদ দারদা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন,'তার কাছে একজন লোক এসে বলল, আমার এক স্ত্রী আছে। আমার মা আমাকে নির্দেশ দিচ্ছেন তাকে তালাক দেয়ার জন্য।
আবু দারদা (রাঃ) বললেন, রাসূলল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকে আমি বলতে শুনেছি, জান্নাতের সর্বোত্তম দরজা হচ্ছে বাবা। তুমি ইচ্ছা করলে এটা ভেঙ্গে ফেলতে পার অথবা এর রক্ষণাবেক্ষণও করতে পার।(জামে' আত-তিরমিজি, হাদিস:১৯০০)
তবে শরীয়ত বিরোধী কাজ হলে ভিন্ন কথা পিতামাতা যদি তোমাকে আমার সাথে এমন বিষয়কে শরীক স্থির করতে পীড়াপীড়ি করে, যার জ্ঞান তোমার নেই; তবে তুমি তাদের কথা মানবে না।'(সূরা লোকমান:১৫)
২.তাদের সামনে মাথা নত হয়ে থাকা। তাদের সামনে ভালবাসার সাথে, নম্রভাবে মাথা নত করে দাও। তাদের সামনে ভালবাসার সাথে, নম্রভাবে মাথা নত করে দাও' এবং বলঃ হে পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম কর, যেমন তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন।ইসরা-২৪
৩.তাদের কাজকর্মে সহযোগীতা করা। স্মরণ কর, যখন ইব্রাহীম ও ইসমাঈল কা’বাগৃহের ভিত্তি স্থাপন করছিল।'(সূরা বাকারা:১২৮)
তাফসীরে আছে, বাবা ও ছেলে পারষ্পরিক সহযোগিতায় ভিত্তি স্থাপিত হয়।তারপর উভয়ে মিলে দোয়া করেছিলেন। ৪. তাদের আহবানে তাৎক্ষণিক সাড়া দেয়া। ইব্রাহিম (আ.) ছেলেকে জবেহের কথা জানালে তà