সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

মানিকগঞ্জে বন্যাদুর্গতদের মাঝে খেলাফত মজলিসের ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, সরকার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে। দেশের বন্যাদুর্গত এলাকার মানুষ চরম দুর্ভোগের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। একদিকে করোনভাইরাসের দুর্যোগ অন্যদিকে বন্যার ক্ষয়ক্ষতিতে মানুষ প্রচন্ড অভাবে আছে।

দেশের বন্যা প্লাবিত জেলাসমূহকে দুর্গত এলাকা ঘোষণা দিয়ে সেখানে সরকারের পক্ষ থেকে ব্যাপক ত্রাণ তৎপরতার চালাতে হবে। একই সাথে সমাজের সামর্থবান সকলকে দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসাতে হবে। আজ মানিকগঞ্জের বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে মানিগঞ্জের সিঙ্গাইরের গবিন্দল সদর, বায়রা, বলদরা ইউনিয়ন ও মানিকগঞ্জ সদর থানার পোটাইল ও বাড়ারিয়া ইউনিযনের কয়েকটি স্পটে খেলাফত মজলিসের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মোঃ আবদুল জলিল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা শেখ মুহাম্মদ সালাহ উদ্দিন, ঢাকা মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদাক তাওহিদুল ইসলাম তুহিন, মানিকগঞ্জ জেলা সেক্রেটারী মাওলানা শামসুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদ দেওয়ান আবদুল হান্নান।

সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, বায়তুলমাল সম্পাদক প্রভাষক মাওলানা আবদুল কাদের, সিংগাইর পশ্চিম থানা সভাপতি মুফতি আবু বকর ও সেক্রেটারী মাওলানা সিরাজুল ইসলাম, সহসভাপতি মাওলানা ইসমাইল, সিংগাইর পূর্ব থানা সভাপদি মাওলানা গিয়াস উদ্দিন ও সেক্রেটারী জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জ সদর দক্ষিণ সভাপতি মাওলানা কাজী ফজলুল হক, সিঙ্গাইর পৌর সভাপতি মাওলানা সাইফুল ইসলাম সেক্রেটারী ডা: ডি এম ফরিদ, ছাত্র মজলিস মানিকগঞ্জ জেলা সভাপতি জাকিরুল ইসলাম ও সেক্রেটারী ওমর ফারুক প্রমুখ।

খেলাফত মজলিসের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, সয়াবিন তেল, ওরাল স্যালাইন ইত্যাদি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ