সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

বেফাকের ছয় সদস্যের তদন্ত কমিটিতে যারা রয়েছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস ও সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আবু ইউসুফের মধ্যে হওয়া ফোনালাপ ফাঁস ও চলমান অস্থিরতা, অনিয়ম এবং সংকট উত্তরণের জন্য ছয় সদস্যের একটি উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ সংকট থেকে উত্তরণের জন্য বেফাকের আমেলার জরুরি বৈঠকও পেছানো হয়েছে।

আজ রোববার চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় বেফাকের চেয়ারম্যান শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর কার্যালয়ে খাস কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়।

ফোনালাপ ফাঁস ও চলমান অস্থিরতা, অনিয়ম এবং সংকট উত্তরণের জন্য ছয় সদস্যের উচ্চতর তদন্ত কমিটিতে স্থান পেয়েছেন দেশের অন্যতম আলেমেদীন।

তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে আছেন দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি জসিম উদ্দিন। সদস্য হিসেবে থাকছেন, উচ্চতর ইসলামি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়ার শিক্ষাসচিব মাওলানা মুহাম্মদ আব্দুল মালেক, জামিআ রাহমানিয়া আরাবিয়া আলি এন্ড নূর রিয়েল স্টেট মাদরাসার ইফতা বিভাগের প্রধান মুফতি মনসুরুল হক, মিরপুর আকবর কমপ্লেক্ম মাদরাসার মুহতামিম, মুফতি দেলওয়ার হোসাইন, আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বরুড়া মাদরাসার মুহতামিম মুফতি নোমান আহমদ।

ছয় সদস্যের তদন্ত কমিটিকে সবরকমের সহযোগিতা করবেন বেফাকের সহকারী মহাপরিচালক মাওলানা মুহাম্মদ যোবায়ের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ