সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

আলজেরিয়ায় অর্থনীতির চাকা সচল করতে চালু হলো ইসলামিক ব্যাংকিং!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংকটে পড়া অর্থনীতি উদ্ধারে এবার বিশেষ পদক্ষেপ নিলো আফ্রিকান রাষ্ট্র আলজেরিয়া। এ জন্য দেশটি ব্যাংকিং প্রথায় এনেছে আমূল পরিবর্তন। গতানুগতিক পদ্ধতি থেকে বের হয়ে এসে ইসলামিক পন্থায় ব্যাংকিং কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

দ্য নিউ আরব জানায়, করোনাভাইরাসের মহামারির কারণে আলজেরিয়ার অর্থনীতি চরম বিপাকে পড়েছে। তেলের দামও হু হু করে কমে যাওয়ার বিপদ আরো কয়েকগুণ বেড়েছে। আন্তর্জাতিক মনিটারি ফান্ডের (আইএমএফ) তথ্য মোতাবেক, চলতি বছর আলজেরিয়ার অর্থনীতি ৫ দশমিক ২ শতাংশ সংকুচিত হবে।

অর্থনীতির এই সংকট নিয়ে চিন্তিত দেশটির প্রধানমন্ত্রী আবদেল আজিজ ডিজেরাড। তিনি দেশবাসীকে এ বিষয়ে বেশ কয়েকবার সতর্কও করেছেন। দেশটির বিশেষজ্ঞদের মতে, চলমান এই সংকটের কারণে আলজেরিরায় বেকারত্ব বেড়ে যাবে ১৫ শতাংশ।

আলজেরিয়ার ইসলামিক অর্থ লেনদেন বিষয়ক বিশেষজ্ঞ মোহামেদ বৌদজেলাল বলেন, অধিকাংশ আলজেরিয়ান সরাসরি আর্থিক লেনদেন করেন। ব্যাংকিং সেবা গ্রহণ করার আগ্রহ তাদের নেই। কারণ তাদের বিশ্বাস এই পদ্ধতি ইসলাম পরিপন্থী।

দ্য নিউ আরব বলছে, নতুন ইসলামিক ব্যাংকিং সেবায় সব সুদ বাতিল করা হয়েছে। সেইসঙ্গে ব্যাংক থেকে তামাক, মদ্যজাত পণ্য, শূকর ও জুয়ার ওপর ঋণ এবং বিনিয়োগ নিষিদ্ধ ঘোষণা হয়েছে। আলজেরিয়া সরকারের বিশ্বাস, তাদের এই উদ্যোগে ব্যাংকিং খাতের ওপর সাধারণ মানুষ ও বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধি পাবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ