সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

পুঁজিবাজারে না আসলে কর হার বৃদ্ধি করা হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিবন্ধনের শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান পুঁজিবাজারে তালিকাভুক্ত না হলে তাদের করপোরেট কর বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ সোমবার রাজস্ব পরিস্থিতি নিয়ে এক অনলাইন সভায় এ হুঁশিয়ারি দেন অর্থমন্ত্রী।

সভায় মন্ত্রী জানান, কর হার কমানোর পরও, নতুন প্রজন্মের ব্যাংক ও বিমা প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হচ্ছে না। তাই এ অর্থবছরেও প্রতিষ্ঠানগুলো বাজারে না আসলে করপোরেট কর হার বাড়ানো হবে।

এছাড়াও করোনা সংকটের মধ্যে বিদায়ী অর্থবছরে রাজস্ব আয় হয়েছে ২ লাখ ১৮ হাজার ৪০৬ কোটি টাকা টাকা, যা ২০১৮-১৯ অর্থবছর থেকে মাত্র ৫ হাজার কোটি টাকা কম। তবে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য রাজস্ব আদায় বাড়ানো দিকে গুরত্ব দিতে হবে রাজস্ব বিভাগের প্রতি আহ্বান জানান অর্থমন্ত্রী।

এ সময়ে অর্জন সবচেয়ে বেশি জানিয়ে মন্ত্রী রাজস্ব বিভাগের সক্ষমতা বাড়াতে প্রতি জেলায় অফিস স্থাপনসহ দক্ষ লোকবল নিয়োগ দেয়ার কথা জানান।

-এটি