সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

আরো ৪৫ জনের মৃত্যু, ৪ হাজার ছাড়ালো মৃতের সংখ্যা, নতুন আক্রান্ত ২৫৪৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় ৪৫ জনের মৃত্যু হয়েছে। আর, নতুন করে ২ হাজার ৫৪৫ জন আক্রান্ত হয়ে শনাক্ত হয়েছেন।

এ নিয়ে দেশে করোনায় মোট ৪ হাজার ২৮ জনের প্রাণহানি হলো। আর, এই প্রাণঘাতী ভাইরাসে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৯৯ হাজার ৬২৮ জন।

দেশে করোনা শনাক্ত হওয়ার ১৭১তম দিনে আজ মঙ্গলবার (২৫ আগস্ট), দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে প্রাপ্ত তথ্যমতে, গত ২৪ ঘন্টায় সারা দেশে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৭৮৮টি। আর দেশের মোট ৯১টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪,১৫৩টি। এর মধ্যে ২,৫৪৫ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। যেখানে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭.৯৮ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৪ লাখ ৭০ হাজার ১৯১টি। এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০.৩৮ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪৫ জনের মধ্যে ৩২ জন পুরুষ ও ১৩ জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৪ শতাংশ। এ পর্যন্ত মৃত্যুবরণ করা ৪,০২৮ জনের মধ্যে ৩ হাজার ১৬৯ জন পুরুষ ও ৮৫৯ জন নারী। আর গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৮৮১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬২.৩৩ শতাংশ। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৮৬ হাজার ৭৫৬ জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে রয়েছেন ৫২ হাজার ৭৬১ জন ব্যক্তি। আর, আইসোলেশনে রয়েছেন ২০ হাজার ৩৭৫ জন।

গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা অনেকটাই সমান্তরাল ছিলো। কিন্তু তারপর থেকে বেড়েই চলেছে রোগীর সংখ্যা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ