সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

'১৫ আগস্ট খালেদার জন্মদিন পালন ফৌজদারি অপরাধ'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধুর হত্যাকারীদের আশ্রয় দেয়ার জন্য জিয়াউর রহমান যেমন অপরাধী, খালেদা জিয়াও একইরকম অপরাধী বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে খালেদা জিয়ার জন্মদিন পালন ফৌজদারি অপরাধ।

জিয়াউর রহমানসহ যারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পটভূমি রচনা করেছেন, তাদের মুখোশ উন্মোচন করা দরকার বলেও জানান তথ্যমন্ত্রী।

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে প্রগতিশীল ন্যাশনাল আওয়ামী পার্টি(ন্যাপ) আয়োজিত বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকীর আলোচনায় এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ''বেগম খালেদা জিয়ার এতো বছর নানা জন্মতারিখ ছিল, হঠাৎ ১৯৯৫ সালে ১৫ আগস্ট উনি জন্মগ্রহণ করলেন। বলা নেই কওয়া নেই হঠাৎ করে তিনি ১৯৯৫ সালে ১৫ আগস্টে জন্মগ্রহণ করলেন, তারপর থেকে কেক কাটা শুরু করলেন। এগুলো ফৌজদারি অপরাধ। এই অপরাধে বেগম খালেদা জিয়াও অপরাধী।''

আলোচনা সভায় ন্যাশনাল পিপলস পার্টি ও ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্টের চেয়ারম্যান, প্রগতিশীল ন্যাপের আহবায়ক, দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়কসহ আরো উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ