সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

পবিত্র কুরআন শরীফে অগ্নি সংযোগকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুইডেনের মালমো শহরে মুসলমাদের পবিত্র ধর্মীয় গ্রন্থ কুরআন শরীফে অগ্নি সংযোগের তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

এক যৌথ বিবৃতিতে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে জঘন্য ও উসকানিমূলক আচরণ বর্ণনা করে তিনি বলেন, এর মাধ্যমে সারা বিশ্বে একটি অশান্ত পরিবেশ তৈরি করে মুসলমানদের বিরুদ্ধে নতুন ছক আঁটা হচ্ছে। এর মাধ্যমে একটি নির্দিষ্ট ধর্মের মানুষের প্রতি ঘৃণার প্রকাশ ঘটানো হচ্ছে এবং ভয়াবহ যুদ্ধের দিকে আহ্বান করা হচ্ছে।

তিনি বলেন, ডেনমার্কের কট্টর দক্ষিণপন্থী ও উগ্রবাদী রাজনীতিক রাসমুস পালাদুনের পরিকল্পনাতেই তার সমর্থকরা পবিত্র কুরআনে অগ্নি সংযোগের ঘটনা ঘটিয়েছে। সুইডেনের উগ্রবাদী গোষ্ঠী একের পর এক বর্ণবাদ এবং জঘন্য অপরাধ করে যাচ্ছে।

ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। সুইডিশ কর্তৃপক্ষের পদক্ষেপ সন্তোষজনক নয়। নেতৃবৃন্দ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে সুইডিশ সরকারের প্রতি আহ্বান জানান। একই সাথে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রসমূহকে এই জঘন্য ঘটনার প্রতিবাদে বর্বর সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ