সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

ওসি প্রদীপের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মেজর সিনহা হত্যা মামলার অন্যতম আসামি কক্সবাজার থানার বহিস্কৃত ওসি প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে আরও একটি হত্যার অভিযোগ এনে এজাহার দায়ের করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) শাহানা আক্তার নামের এক নারী বাদী ওই মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, স্বামী মোহাম্মদ মুসা আকবরকে কথিত বন্দুকযুদ্ধের নামে নিহত হত্যা করা হয়। সেই হত্যাকাণ্ডের বিচার চেয়ে শাহানা আক্তার এই এজহারটি দায়ের করেন। তিনি টেকনাফের হোয়াইক্যং এলাকার বাসিন্দা।

এদিন কক্সবাজারের আমলি আদালত-৩ এর জ্যেষ্ঠ বিচারিক হাকিম হেলাল উদ্দিনের আদালতে এজাহারটি দায়ের করা হয়। এতে প্রদীপ ছাড়া আরও ২৬ জনের নাম রয়েছে। যার মধ্যে ২২ জনই পুলিশ সদস্য।

পরে আদালতের বিচারক এজহারটি আমলে নিয়ে তা তদন্তের নির্দেশ দিয়েছেন। টেকনাফ থানার ওসিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে মামলার অগ্রগতি সম্পর্কে প্রতিবেদন আদালতে জমা দেওয়ার জন্য আদেশ বিচারক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ