সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

সিলেটের এমসি কলেজে ধর্ষণের ঘটনায় ছাত্র জমিয়তের নিন্দা ও বিচার দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীর কাছ থেকে তরুণীকে ছিনিয়ে নিয়ে গণধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।

আজ শনিবার সংগঠনের পক্ষে গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে এ নিন্দা ও দাবী জানান সংগঠনটির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি এখলাছুর রহমান রিয়াদ।

বিবৃতিতে বলা হয়, গণমাধ্যম ও স্থানীয়দের সূত্রে জানা যায়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ধর্ষণের শিকার তরুনী তার স্বামীকে নিয়ে সিলেটের এমসি কলেজে ঘুরতে আসেন। এসময় কয়েকজন যুবক তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে যেতে চায়। এতে তরুণীর স্বামী প্রতিবাদ করলে তাকে মারধর করে এমসি কলেজের হোস্টেলে নিয়ে যায় তারা। সেখানে স্বামীকে বেঁধে রেখে তিন-চারজন যুবক তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে। জড়িতরা ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতাকর্মী বলে নিশ্চিত করেছে গণমাধ্যম ।

বিবৃতিতে মন্তব্য করে বলা হয়, সর্বত্র বিচারহীনতা ও ক্ষমতার অপব্যবহার ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বেপরোয়া করে তুলেছে । তাদের মাঝে অপরাধ প্রবণতা চরম আকার ধারন করেছে। তাই এমসি কলেজের ঘটনায় জড়িতদের অবিলম্বে দৃষ্টান্ত মূলক বিচার নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে এই ঘটনার প্রেক্ষিতে আজ বিকেলে সিলেট মহানগর ছাত্র জমিয়ত আয়োজিত বিক্ষোভ কর্মসূচী সফল করার জন্য সর্বস্তরের ছাত্র জনতাকে আহবান জানানো হয়।

-এটি