সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

আজারবাইজানের পাশে দাঁড়িয়ে আর্মেনিয়াকে হুমকি দিলেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজারবাইজানকে আক্রমণের মাধ্যমে আর্মেনিয়া প্রমাণ করেছে যে তারা এই অঞ্চলের সবচেয়ে বড় হুমকি। আর্মেনিয়া এ অঞ্চলে স্থিতিশীলতার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

ডেইলি সাবাহ জানায়, এরদোগান আরো বলেন, তুরস্ক অতীতের মতো এখনো যে কোন বিপদে আজারবাইজানের ভাইদের সাথে রয়েছে। দক্ষিণ ককেশাশের নাগার্নো-কারাবাখ অঞ্চলে আজ রোববার সকালে আবারো যুদ্ধে জড়ায় আর্মেনিয়া ও আজারবাইজান।

ইয়ারেভান কতৃপক্ষের দাবি, প্রথমে আজবাইজান বাহিনী নাগার্নো-কারাবাখ অঞ্চলে বোমা বর্ষণ শুরু করে। অন্যদিকে বাকু কতৃপক্ষের অভিযোগ, আর্মেনিয়ান বাহিনী আজারবাইজানের সেনা ও বেসামরিক স্থাপনা লক্ষ করে গুলি চালায়। এরদোগান বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় দ্বিমুখী নীতির কারণে হামলার প্রতিক্রিয়া জানাতে ব্যর্থ হয়েছে।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, এই সমস্যার সমাধানের দায়িত্ব নেয়া মিনস্ক গ্রুপ দুর্ভাগ্যবসত সমাধানের পথ থেকে বেশ দূরে অবস্থান করছে। প্রায় ৩০ বছর ধরে এ অঞ্চলিক সমস্যাটির সমাধান না করে ঝুলিয়ে রেখেছে। ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সমন্বয়ে গঠিত মিনস্ক গ্রুপ ১৯৯২ সাল থেকে এর কোন সমাধান দিতে পারেনি।

এরদোগান আর্মেনিয়ার অবৈধ দখলদারিত্ব ও বর্বরতার বিরুদ্ধে “সমস্ত বিশ্বকে” আজারবাইজানের পাশে দাঁড়ানোর আহবান জানান। সূত্র: ডেইলি সাবাহ

-এটি