শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে শুরু হলো আওয়ার ইসলামের ইংলিশ স্পোকেন কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে শুরু হয়েছে সংবাদমাধ্যম আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম এর আয়োজনে মুক্ত পেশাজীবী, তরুণ আলেম, ইমাম-খতীব ও মাদরাসা শিক্ষার্থীদের জন্য আরবির সঙ্গে মিল রেখে ফুল ইংলিশ স্পোকেন কোর্স। কোর্সটিতে ক্লাস নেবেন দেশের অন্যতম জনপ্রিয় ইংরেজি প্রশিক্ষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও জামিয়া শারইয়্যাহ মালিবাগ এর ফারেগ যুবায়ের আহমাদ।

কোর্সে মোট ক্লাস সংখ্যা থাকছে ২৫টি। মেয়াদ তিন মাস। ক্লাসের সময় : প্রতি শুক্রবার দুপুর ২.০০টা-বিকাল ৫.৩০ মিনিট পর্যন্ত।
স্থান : মাহবুব প্লাজা-ক্যাফে বাগদাদ ভবন (ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি) ৬ ষ্ট তলা, তোপখানা রোড, ঢাকা। (পূর্ণাঙ্গ শীতাতপ নিয়ন্ত্রিত, ডিজিটাল, ভিআইপি ক্লাসরুম)

কোর্স থেকে যা পাওয়া যাবে?

*কোর্স শেষে ছাত্ররা সবধরনের বাক্য ইংরেজিতে শুদ্ধ উচ্চারণে বলতে, লিখতে ও বুঝতে পারবে ইনশাআলাহ।
*দেশের সবচাইতে সহজ এবং সর্বাধুনিক পদ্ধতিতে ক্লাস নেওয়া হবে।
* কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হবে।
* প্রতি ক্লাস শেষে অত্যন্ত মানসম্মত শিট দেওয়া হবে।
* ইংরেজিতে ব্যাপক অনুশীলন/তামরিনের ব্যবস্থা থাকবে।

শুধু ইংরেজি বর্ণমালা ABCD দেখে দেখে পড়তে পারলেই এই কোর্সে ভর্তির উপযুক্ত বলে গণ্য করা হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ