রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’ অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু খামেনির দাফনের তারিখ ঘোষণা করল ইরান ঋণনির্ভর উচ্চবিলাষী বাজেট সংকট আরও বাড়াবে: মুনতাসির আলী প্রযুক্তিনির্ভর ও জনকল্যাণমূলক বাজেটকে স্বাগত জার্মানি বিএনপির

ময়মনসিংহে সেচ্ছাসেবকলীগের নেতাকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)।।
ময়মনসিংহ প্রতিনিধি>

ময়মনসিংহের গৌরীপুরে সেচ্ছাসেবকলীগ নেতা মাসুদুর রহমান শুভকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল (১৭ অক্টোবর) শনিবার রাত সাড়ে ১০টার গৌরীপুর পৌর শহরের পান মহল এলাকায় তার চেম্বারের সামনে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি গৌরীপুর উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও বিআরডিপির চেয়ারম্যান। সে পৌরসভার কালীপুর এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার ওসি বোরহান বলেন, ‘সেচ্ছাসেবকলীগ নেতা মাসুদুর রহমান শুভ তার চেম্বারেই বসে ছিলেন। বাসায় ফেরার উদ্দেশে রাত সাড়ে ১০টার দিকে বাইরে বের হলে অজ্ঞাতরা কুপিয়ে ফেলে রেখে যায়।

এ ঘটনায় গৌরীপুর পৌর শহর জুড়ে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ