রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’ অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু খামেনির দাফনের তারিখ ঘোষণা করল ইরান ঋণনির্ভর উচ্চবিলাষী বাজেট সংকট আরও বাড়াবে: মুনতাসির আলী প্রযুক্তিনির্ভর ও জনকল্যাণমূলক বাজেটকে স্বাগত জার্মানি বিএনপির

সিরাজগঞ্জে সড়ক ছেড়ে বাড়িতে ট্রাক, শিক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাজগঞ্জের তাড়াশে ভোরে একটি রডবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক ছেড়ে বাড়িতে উঠে পড়েছে। এ দুর্ঘটনায় নাসিম উদ্দিন রাজিব (২০) নামে এক শিক্ষার্থী নিহত হন। নিহত শিক্ষার্থী মহিষলুটি গ্রামের রইচ উদ্দিনের ছেলে ও উল্লাপাড়া গজাইল কলেজের শিক্ষার্থী ছিলেন।

সোমবার ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের উপজেলার মহিষলুটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি নুরুন্নবী জানান, ভোরে ঢাকা থেকে রডবোঝাই একটি ট্রাক নাটোর যাওয়ার পথে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক সংলগ্ন রইচ উদ্দিনের বাড়ির একটি ঘরে ঢুকে পড়ে। ওই ঘরে ঘুমিয়ে থাকা তার ছেলে কলেজশিক্ষার্থী নাসিম উদ্দিনকে চাপা দিলে সেখানেই সে নিহত হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ