বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

নিউ জার্সিতে প্রথম মসজিদ নির্মিত হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রথম যে তেরোটি অঙ্গরাজ্যের সমন্বয়ে যুক্তরাষ্ট্র গঠিত হয়, নিউ জার্সি তার অন্যতম। নিউ জার্সিতে সরকার অনুমোদিত বিভিন্ন নামাজের জায়গা থাকলেও বড় আকারের কোনো মসজিদ ছিলো না।

সম্প্রতি নিউ জার্সির মুসলিম ফেডারেশন এই সিটিতে নতুন একটি মসজিদ নির্মাণ হওয়ার খবর জানিয়েছে।

নিউ জার্সি মুসলিম ফেডারেশন, জার্সি সিটিতে অবস্থিত একটি ইসলামিক অলাভজনক প্রতিষ্ঠান। এই ফেডারেশনের উদ্যোগে শহরের প্রাণকেন্দ্রে একটি গম্বুজ ও মিনারসহ দ্বিতল মসজিদ নির্মাণের কাজ শুরু করা হয়েছে। এ লক্ষে প্রয়োজনীয় অনুমোদন পেয়েছে মুসলিম ফেডারেশন কর্তৃপক্ষ।

নিউ জার্সি মুসলিম ফেডারেশনের সভাপতি আরশাদ চথা গণমাধ্যমকে জানিয়েছেন, এই সিটিতে মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সুতরাং আমাদের ইবাদত-বন্দেগির জন্য আরও বড় জায়গা প্রয়োজন। যেহেতু এটি একটি ধর্মীয় স্থান, তাই এটি সৌন্দর্যময় এবং শালীন দৃষ্টিভঙ্গিতে নির্মাণ করতে হবে।

আরশাদ বলেন, আশির দশকে এই শহরে অফিস গ্রহণের পর থেকে এ পর্যন্ত মুসলিম জনসংখ্যা তিনগুণ বৃদ্ধি পেয়েছে। শহরে বসবাসরত মুসলমানেরা দীর্ঘদিন পালাক্রমে একে অপরের বাড়িতে জামাতের নামাজ আদায় করতো। এই মসজিদ নির্মাণ হলে, মুসলমানদের একটি সম্মিলিত ইবাদতের স্থান হবে।

নিউ জার্সি সিটির ৫৩০ মন্টগোমেরি স্ট্রিটে নির্মিতব্য নতুন মসজিদটির নকশা করেছেন স্থপতি জেইনা হুসেন। ১৭ হাজার বর্গফুটের মসজিদের একটি গম্বুজ এবং মিনার থাকবে। প্রকাশিত নকশায় দেখানো হয়েছে, দোতলা মসজিদটি সাদা এবং সবুজ রঙয়ের।

সংশ্লিষ্টরা আশা করছেন, আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে নতুন মসজিদ নির্মাণের কাজ শেষ হবে। মসজিদে মৃতদের গোসল, জানাজা, সেমিনার কক্ষ এবং একটি ইসলামি স্কুল চালু করা হবে। উদ্যোক্তারা বলছেন, ‘এটি একটি সুন্দর মসজিদ হবে, যা জার্সি সিটির সৌন্দর্য্য বাড়িয়ে দেবে।’

উল্লেখ্য, নিউ জার্সির বয়োনে শহরেও ২০১৮ সালে প্রথম মসজিদ নির্মাণের অনুমোদন দিয়েছেন শহর কর্তৃপক্ষ। বয়োনে শহরের একটি পরিত্যক্ত গুদামকে মসজিদ ও ইসলামি কমিউনিটি সেন্টারে রূপান্তর করার প্রচেষ্টা দুই বছর আগে শুরু হয়। নানাবিধ আইনি ঝামেলা শেষে মুসলমানরা মসজিদ নির্মাণের অনুমোদন পায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ