রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু জম্মু-কাশ্মীরে মুসলিম ছাত্রীকে ক্যাম্পাসে বোরকা পরতে বাধা

সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির দুই মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে ‘মানহানির বক্তব্য’ দেওয়ার অভিযোগে সাবেক মেয়র সাঈদ খোকনের নামে পৃথক দুটি মামলা হয়েছে।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মামলা দুটি দায়ের করা হয়। একটি মামলার বাদী কাজী আনিসুর রহমান, অপর মামলার বাদী অ্যাডভোকেট মুহা. সারওয়ার আলম।

এদিন সকালে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির মামলা করা হবে বলে জানিয়েছিলেন বর্তমান মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। রাজধানী কমলাপুর, টিটিপাড়া, সায়েদাবাদ, গোপীবাগসহ বিভিন্ন এলাকার বক্স কালভার্ট এর ময়লা ও বর্জ্য অপসারণ কাজ পরিদর্শন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

দুর্নীতির বিরুদ্ধে সিটি কর্পোরেশনের চলমান অভিযান অব্যাহত থাকবে জানিয়ে মেয়র তাপস বলেন, বিভিন্নভাবে যারা টাকা লেনদেন করেছেন তারাই দুর্নীতির অভিযোগ করছেন। এই অভিযোগ তার নিজের নয় বলেও জানান তাপস। সাবেক মেয়রের এমন বিষোদগার ব্যক্তিগত আক্রমণ বলেও মন্তব্য করেন তিনি।

দীর্ঘদিন ধরে বক্স কালভার্ট এর ময়লা আবর্জনা পরিষ্কার কাজ বন্ধ ছিল এমন অভিযোগ করে তিনি বলেন, ওয়াসার কাছ থেকে যেসব যন্ত্রপাতি তারা বুঝে পেয়েছেন সেগুলোর বেশিরভাগই অচল। আসন্ন বর্ষা মৌসুমের আগেই নগরবাসী সুফল পাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ