রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু জম্মু-কাশ্মীরে মুসলিম ছাত্রীকে ক্যাম্পাসে বোরকা পরতে বাধা

বিশ্বে করোনায় মৃত্যু ২০ লাখ ছুঁই ছুঁই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯ কোটি ২৭ লাখ এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৯ লাখ ৮৬ হাজার।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ কোটি ২৭ লাখ ৬৭ হাজার ৮৪৫ জন এবং মৃত্যু হয়েছে ১৯ লাখ ৮৬ হাজার ৬৯৬ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয় কোটি ৬২ লাখ ৮৮ হাজার ১৯ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ৩৬ লাখ ১৬ হাজার ৩৪৫ জন। মৃত্যু হয়েছে তিন লাখ ৯৩ হাজার ৯২৮ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৫১ লাখ ২ হাজার ৮৩১ জন এবং মারা গেছেন এক লাখ ৫১ হাজার ৭৬৫ জন

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৮২ লাখ ৫৭ হাজার ৪৫৯ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে দুই লাখ ৬ হাজার ৯ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ