রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু জম্মু-কাশ্মীরে মুসলিম ছাত্রীকে ক্যাম্পাসে বোরকা পরতে বাধা

মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর সুস্থতায় আল্লামা জুনায়েদ বাবুনগরীর দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি>

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির ও ঢাকা কামরাঙ্গিরচর জামিয়া নূরীয়া মাদরাসার মোহতামিম মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর সুস্থতা কামনায় ওলামায়ে কেরাম ও দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন আমিরে হেফাজত, হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস ও শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।

শুক্রবার (১৫ জানুয়ারি) রাতে ব্যক্তিগত সহকারী মাওলানা ইনআমুল হাসান ফারুকীর মাধ্যমে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে দেশবাসীর নিকট দোয়ার এ আহ্বান জানান তিনি।

বিবৃতিতে আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী সাহেব আমাদের মুরুব্বি প্রখ্যাত বুজুর্গ হযরত মুহাম্মদুল্লাহ হাফেজ্জী রহ. এর সন্তান। তিনি দেশের একজন শ্রদ্ধেয় আলেম ও মুরুব্বি। যোগ্য পিতার যোগ্য সন্তান হিসেবে পিতার পদাঙ্ক অনুসরণ করে ইসলামের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাচ্ছেন মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী সাহেব। ইসলাম-মুসলমান, দেশ এবং জাতির পক্ষে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি বলিষ্ঠ নেতৃত্ব ও সাহসী ভূমিকা পালন করে থাকেন। এই বয়োবৃদ্ধ বয়সেও তিনি দ্বীনের বহুমুখী খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন।

আমিরে হেফাজত বলেন, হেফাজতের নায়েবে আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছেন। বর্তমানে তিনি ঢাকার আসগর আলী হসপিটালে বিশেষজ্ঞ ডাক্তারদের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তার অসুস্থতার সংবাদে আমি উদ্বিগ্ন। মহান আল্লাহ তা'য়ালার দরবারে আমি তার রোগ মুক্তি ও পরিপূর্ণ সুস্থতা কামনা করছি।

আমি ওলামায়ে কেরাম ও দেশবাসীর নিকট মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী সাহেবের রোগ মুক্তি ও পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া চাচ্ছি। আল্লাহ তায়ালা আতাউল্লাহ হাফেজ্জী সাহেবকে সুস্থতার সহিত ও দীর্ঘ নেক হায়াত দান করুন, আমিন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ