মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

শায়খ আহমাদুল্লাহ’র করোনা পজেটিভ: দেশবাসীর কাছে দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব।।

জনপ্রিয় ইসলামিক স্কলার, দাঈ ও সমাজকর্মী শায়খ আহমাদুল্লাহ করোনা আক্রান্ত। এর আগে বেশকিছু দিন ধরে তিনি জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। তার করোনা পজেটিভ হওয়ার বিষয়টি তার পরিচালিত আস সুন্নাহ ফাউন্ডেশনের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে। দোয়া চাওয়া হয়েছে তার সুস্থতার।

আস সুন্নাহ ফাউন্ডেশনের অফিসিয়াল ফেসবুক পেজে বলা হয়, ‘আপনাদের সবার প্রিয় শায়খ আহমাদুল্লাহ দীর্ঘদিন ধরে জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। অসুস্থতা সত্ত্বেও তিনি বিরামহীনভাবে কাজ করেছেন। গতকাল তিনি নাটোরে পূর্বনির্ধারিত একটি মাহফিলে আলোচনা করেন। মাহফিল চলাকালে তিনি অসুস্থতা বোধ করেন। নাটোর থেকে ফেরার পথে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। অবস্থা গুরুতর হলে রাত ৩টায় তাকে ঢাকার পান্থপথের একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকগণ পরীক্ষা-নিরীক্ষা করে তার ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান।’

পেজে আরো বলা হয়, ‘হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই তার শরীর থেকে কোভিড-১৯ টেস্টের নমুনা সংগ্রহ করা হয়। টেস্টে তাঁর করোনা পজিটিভ ধরা পড়ে।’

এদিকে জনপ্রিয় এ দাঈ’র সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম’র সভাপতি জহির উদ্দিন বাবর।

দোয়া চেয়ে তিনি বলেন, যুগ সচেতন এ দাঈ’র অতিদ্রুত সুস্থতা কামনা করছি। আশা করছি শিগগিরই তিনি আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবেন। নিজেকে আবার আত্মনিয়োগ করবেন দীন ও উম্মাহর খেদমতে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ