মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

অবশেষে উপসাগর থেকে যুদ্ধজাহাজ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস নিমিতজ স্ট্রাইক গ্রুপটি মধ্যপ্রাচ্যের কেন্দ্রীয় সামরিক কমান্ড থেকে ইন্দো-প্যাসিফিক কমান্ড অঞ্চলে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি।

তবে নয় মাস ধরে সাগরে অবস্থান করা যুদ্ধজাহাজটি যুক্তরাষ্ট্রের দিকে রওনা হয়েছে কি না, তা নিশ্চিত করেননি তিনি।

তিনি জানান, ট্রাম্প প্রশাসন উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ালেও বাইডেন প্রশাসন সেখানে নিরাপত্তার জন্য যুদ্ধজাহাজ রাখার দরকার মনে করছে না। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি কিংবা এই অঞ্চলের মিত্রদের ওপর ইরানের কোনও হুমকি যুক্তরাষ্ট্র দেখছে কিনা সেই বিষয়ে কোনও মন্তব্য করেননি পেন্টাগনের মুখপাত্র জন কিরবি।

কিরবি আরো জানান, মার্কিন নৌবাহিনীর বিমানবাহী যুদ্ধজাহাজের পরিমাণ সীমিত। তিনি বলেন, আমরা প্রতিনিয়ত হুমকি পর্যবেক্ষণ করি। যথাযথ সক্ষমতা দিয়ে সেই হুমকি মোকাবিলার চেষ্টাও করি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ