মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

খ্যাতিমান কারী ড. সাইয়েদ আহমদ মোস্তফা কামেল ইন্তেকাল করেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব।।

মিশরের কৃতি সন্তান, বিশ্বখ্যাত উস্তাযুল কুররা, কারী আলমুকরী ড. সাইয়েদ আহমদ মোস্তফা কামেল রহ. ৮২ বছর বয়সে আজ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

স্থানীয় সময় শুক্রবার বিকেলে মিশরের আল-রহমান আল-রহিম মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।

প্রথিতযশা কারী শাইখ ইয়াসের আল-শারকাবি তার ব্যক্তিগত ফেসবুক পেজে ড. সাইয়েদ আহমদ মোস্তফা কামেল রহ. ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করে বলেন, মিশরের কৃতি সন্তান, বিশ্বখ্যাত উস্তাযুল কুররা, কারী আলমুকরী ড. সাইয়েদ আহমদ মোস্তফা কামেল রহ. ইন্তেকাল করেছেন।

তিনি আরো লিখেন, তার ইন্তেকালে বিশ্ব হারালো এক নিরলস কোরআনের খাদেমকে। আমি তার ইন্তেকালে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। রব যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম নসিব করেন। আমীন।

প্রসঙ্গত,  ড. সাইয়েদ আহমদ মোস্তফা কামেল রহ. জন্মগ্রহণ করেন ১৯৩৯ সালে। তিনি বিশ্বের খ্যাতিমান সব কারীদের শাগরেদ ও শিক্ষক।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ