মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

সু চি’র মুক্তি চেয়ে যা বললেন বাইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মিয়ানমারের সেনাবাহিনীকে ক্ষমতা ছাড়তে এবং গত সপ্তাহের অভ্যুত্থানে আটক কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি দিতে আহ্বান জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে  জানিয়েছে, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার পররাষ্ট্রনীতি সংক্রান্ত প্রথম বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন বলেন, মিয়ানমারে সেনাবাহিনী জেনারেলদের ক্ষমতা দখল, নোবেলজয়ী অং সান সু চিসহ নির্বাচিত রাজনীতিক ও বেসামরিকদের গ্রেপ্তার নিয়ে যুক্তরাষ্ট্র তার মিত্র ও অংশীদারদের সঙ্গে কাজ করছে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই, গণতন্ত্রে কোনো শক্তির কখনোই জনগণের ইচ্ছাকে বদলে দেওয়ার আকাঙ্ক্ষা কিংবা বিশ্বাসযোগ্য নির্বাচনের ফল মুছে দেওয়ার চেষ্টা করা উচিত নয়।

বাইডেন বলেন,  বার্মার (মিয়ানমার) সেনাবাহিনীর উচিত যে ক্ষমতা তারা দখল করে রেখেছে তা ছেড়ে দেওয়া এবং রাজনৈতিক নেতাকর্মী ও আটক অন্যদের মুক্তি দেওয়া, টেলিযোগাযোগে বিধিনিষেধ তুলে নেওয়া এবং সহিংসতা থেকে বিরত থাকা।

অন্যদিকে, গত সপ্তাহে অভ্যুত্থানের পর বাইডেনও মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দিয়েছিলেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ