রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নিকাব নিয়ে বিএনপির এমপির বক্তব্যে সংসদে উত্তাপ ভারতজুড়ে অশান্তির বিরুদ্ধে জমিয়তে উলামায়ে হিন্দের ৬ দফা বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু ৪০ জন পরিদর্শক দিয়ে হাজার হাজার মাদরাসা কীভাবে সামলাচ্ছে বেফাক? ইসলামি মূল্যবোধ ও অধিকার রক্ষার আন্দোলন জোরদার হবে: আমিরে মজলিস নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী

সেনা অভ্যুত্থানের প্রতিবাদে মিয়ানমারসহ বিভিন্ন দেশে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সেনা অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে চলছে ব্যাপক ধরপাকড়। দেশটিতে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে ইয়াঙ্গুনে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীরা। এছাড়া সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে চলমান প্রতিবাদের প্রতি সংহতি জানিয়ে ভারত, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়াতেও বিক্ষোভ হয়েছে।

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে চলমান আন্দোলন ক্রমেই জোরদার হচ্ছে। বিক্ষোভে যোগ দিয়েছেন দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

শুক্রবার দুপুরে ইয়াংগুন বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানান শিক্ষকরা। এরপর সেখান থেকে একটি প্রতিবাদী মিছিল বের হয়। এতে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।

এর আগে, ভোরে এনএলডির শীর্ষ নেতা উইন হাতেইনকে ইয়াঙ্গুনে তার বোনের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। হাতেইনকে সু চির ডান হাত হিসেবে বিবেচনা করা হয়।

সেনা অভ্যুত্থানের পর থেকে দেশটির ক্ষমতাচ্যুত স্টেট কাউন্সেলর অং সান সুচিসহ প্রায় দেড়শ এনএলডি নেতাকে গ্রেপ্তার করেছে জান্তা সরকার। অং সান সু চিসহ আটক সব নেতার মুক্তির আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

এদিকে, সু চিকে আটকের প্রতিবাদে ভারতে বসবাসরত মিয়ানমারের শরণার্থীরা বিক্ষোভ করেছে। রাজধানী নয়াদিল্লীতে অন্তত ৩শ' শরণার্থী অংশ নেয় বিক্ষোভে।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে মিয়ানমার দূতাবাসের সামনেও বিক্ষোভ করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এছাড়া, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় মিয়ানমার দূতাবাসে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে বিক্ষোভ করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থার কর্মীরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ