বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

নোয়াখালীতে শিক্ষাসামগ্রী পেল ৭১৭৮ শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুনায়েদ আহমদ: মুজিববর্ষে চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গরীব ও মেধাবী শিক্ষার্থীকে বিশেষ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ্ব জাহাঙ্গীর আলম। তার মরহুম পিতা ও মাতার নামে প্রতিষ্ঠিত দাতব্য প্রতিষ্ঠান রহমত উল্যা আজিজা ফাউন্ডেশনের পক্ষ থেকে মুজিববর্ষের লোগো সংবলিত শিক্ষা সামগ্রী ২৩৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৭৩৮ ছাত্র ও ৪৪৪০ ছাত্রীদের হাতে প্রদান করা হয়।

আজ বুধবার বেলা ১১ ঘটিকায় চাটখিল ক্রিকেট একাডেমী মাঠে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উপহার বিতরন করেন।

এসময় মন্ত্রী তার বক্তব্যে, সমাজের বিত্তবান ব্যক্তিদের শিক্ষার প্রসারে এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন, নিজ নিজ গ্রামের দরিদ্র ছাত্রছাত্রীদের সাহায্য করতে, মেধাবীদের উচ্চ শিক্ষায় সহায়তা করতে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মোঃ আছলাম হোসেন সওদাগর, অতিরিক্ত জেলা প্রশাসক নোমান হোসেন প্রিন্স, নোয়াখালী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোওয়ারী, সোনাইমুড়ী উপজেলা চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম, চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ছালেহ মোঃ মোসা, সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনাপাল সহ বিভিন্ন প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ